কুমিল্লা ব্যুরো :
কুমিল্লায় র্যাবের অভিযানে ৯৪ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার সকালে এসব তথ্য জানিয়েছেন র্যাব ১১ কুমিল্লার কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।
র্যাব-১১ অধিনায়ক সাকিব জানান, পৃথক তিনটি অভিযানে ৯৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। রবিবার (৮ জানুয়ারি) দুপুরে আদর্শ সদর উপজেলার টিক্কারচর ব্রিজ এলাকা থেকে ২৬ কেজি গাঁজাসহ মাদককারবারিকে গ্রেপ্তার করে। এঘটনায় গ্রেপ্তার হন দিনাজপুর জেলার বোচাগঞ্জ থানার চন্ডিপুর গ্রামের মো. মনিরুল ইসলাম এর ছেলে মো. মাসুদ রানা (২৩)।

রবিবার দুপুরে একই উপজেলার মুন্সীবাজার এলাকা থেকে ১৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি সিএনজিঅটোরিক্সা জব্দ করা হয়।
রবিবার পৃথক অন্য আরেকটি র্যাবের অভিযানে রাতে কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার নাজিরাবাজার এলাকা থেকে ৫০ কেজি গাঁজাসহ দুই মাদককারবারিকে গ্রেপ্তার করে র্যাব। এসময় মাদক পরিবহনের অভিযোগে গ্রেপ্তার হন চট্টগ্রাম জেলার হালিশহর থানার মগপাড়া আনন্দপুর গ্রামের মৃত মোতাহের হাওলাদার এর ছেলে মো. জাহাঙ্গীর আলম (৩৮); এবং কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার তেলিকোনা সাহাপাড়া গ্রামের মৃত কানুলাল সাহা এর ছেলে বিশ্বজিৎ চন্দ্র সাহা (৩৮)। এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান জব্দ করে র্যাব ।
র্যাব -১১ অধিনায়ক মোহাম্মদ সাকিব হোসেন বলেন, অনুসন্ধান ও গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ দিনাজপুর, চট্টগ্রাম, কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল ও বুড়িচং থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান র্যাবের অধিনায়ক।
কুমিল্লায় ৯৪ কেজি গাঁজাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার
কুমিল্লায় ৯৪ কেজি গাঁজাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার
কুমিল্লা ব্যুরো :কুমিল্লায় র্যাবের অভিযানে ৯৪ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার সকালে এসব তথ্য জানিয়েছেন র্যাব ১১ কুমিল্লার কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।র্যাব-১১ অধিনায়ক সাকিব জানান, পৃথক তিনটি অভিযানে ৯৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। রবিবার (৮ জানুয়ারি) দুপুরে আদর্শ সদর উপজেলার টিক্কারচর ব্রিজ এলাকা থেকে ২৬ কেজি গাঁজাসহ মাদককারবারিকে গ্রেপ্তার করে। এঘটনায় গ্রেপ্তার হন দিনাজপুর জেলার বোচাগঞ্জ থানার চন্ডিপুর গ্রামের মো. মনিরুল ইসলাম এর ছেলে মো. মাসুদ রানা (২৩)।রবিবার দুপুরে একই উপজেলার মুন্সীবাজার
এলাকা থেকে ১৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি সিএনজিঅটোরিক্সা জব্দ করা হয়।রবিবার পৃথক অন্য আরেকটি র্যাবের অভিযানে রাতে কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার নাজিরাবাজার এলাকা থেকে ৫০ কেজি গাঁজাসহ দুই মাদককারবারিকে গ্রেপ্তার করে র্যাব। এসময় মাদক পরিবহনের অভিযোগে গ্রেপ্তার হন চট্টগ্রাম জেলার হালিশহর থানার মগপাড়া আনন্দপুর গ্রামের মৃত মোতাহের হাওলাদার এর ছেলে মো. জাহাঙ্গীর আলম (৩৮); এবং কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার তেলিকোনা সাহাপাড়া গ্রামের মৃত কানুলাল সাহা এর ছেলে বিশ্বজিৎ চন্দ্র
সাহা (৩৮)। এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান জব্দ করে র্যাব ।র্যাব -১১ অধিনায়ক মোহাম্মদ সাকিব হোসেন বলেন, অনুসন্ধান ও গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ দিনাজপুর, চট্টগ্রাম, কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল ও বুড়িচং থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান র্যাবের অধিনায়ক।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত