কুমিল্লা ব্যুরো ঃ
স্বাস্থ্যর জন্য ক্ষতিকর রং ফ্লেবার ও নামি-দামি মোড়ক ব্যবহার করে আইসক্রীম তৈরির অভিযোগেএকটি প্রতিষ্ঠানকে সীলগালা করা হয়েছে। এসময় সেই প্রতিষ্ঠানের মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১০ আগস্ট) দুপুরে কুমিল্লা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর একটি টিম এ জরিমানা ও সিলগালা করেন।

কুমিল্লা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আছাদুল ইসলাম জানান, মেসার্স নিউ কোয়ালিটি আইসবার নামক একটি প্রতিষ্ঠান নিজের নামে কোন আইসক্রিম বা আইসবার প্রস্তুত না করে প্রতিষ্ঠিত বিভিন্ন ব্রান্ডের নাম দিয়ে আইসবার প্রস্তুত করছেন। উপকরণ হিসেবে ব্যবহার করছেন বিভিন্ন অনুমোদনহীন রং ও ফ্লেবার। পরে প্যাকেজিং মেশিন দিয়ে বিভিন্ন ব্র্যান্ডের নামি-দামি কোম্পানির নামে মোড়কীকরণ করে বাজারে বিক্রি করছেন। অভিযানে বিপুল পরিমাণ রোবট, হাইস্প্রিড এবং অন্যান্য পরিচিত ব্রান্ডের আইসবার জব্দ করা হয় এবং নকল প্রস্তুতকৃত ১০ হাজার আইসবার জব্দ করে ধ্বংস করা হয়।

এছাড়াও বিভিন্ন নামের ৩০ হাজার মোড়ক, ২৬ কৌটা অনুমোদনহীন রং ও ফ্লেবার, ২০ কেজি চকলেট পাউডার জব্দ করে ধ্বংস করা হয়। ভোক্তা অধিকার বিরোধী এমন কর্মকাণ্ডের অভিযোগে প্রতিষ্ঠানটিকে প্রশাসনিক ব্যবস্থায় ২ লক্ষ টাকা জরিমানা আরোপ করা হয় এবং সিলগালা করে বন্ধ করা হয়। এছাড়াও আজ ঝাগুরঝুলি বিশ্বরোড এলাকার ভাই ভাই হোটেলকে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণের অভিযোগে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযানে নিরাপদ খাদ্য পরিদর্শক একে আজাদ, চৌদ্দগ্রাম উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মাহতাব উদ্দিন এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
কুমিল্লায় আইসক্রিম ফ্যাক্টরি সীলগালা, দুই লাখ টাকা জরিমানা
কুমিল্লায় আইসক্রিম ফ্যাক্টরি সীলগালা, দুই লাখ টাকা জরিমানা
কুমিল্লা ব্যুরো ঃস্বাস্থ্যর জন্য ক্ষতিকর রং ফ্লেবার ও নামি-দামি মোড়ক ব্যবহার করে আইসক্রীম তৈরির অভিযোগেএকটি প্রতিষ্ঠানকে সীলগালা করা হয়েছে। এসময় সেই প্রতিষ্ঠানের মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১০ আগস্ট) দুপুরে কুমিল্লা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর একটি টিম এ জরিমানা ও সিলগালা করেন।কুমিল্লা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আছাদুল ইসলাম জানান, মেসার্স নিউ কোয়ালিটি আইসবার নামক একটি প্রতিষ্ঠান নিজের নামে কোন আইসক্রিম বা আইসবার প্রস্তুত না করে প্রতিষ্ঠিত বিভিন্ন ব্রান্ডের
নাম দিয়ে আইসবার প্রস্তুত করছেন। উপকরণ হিসেবে ব্যবহার করছেন বিভিন্ন অনুমোদনহীন রং ও ফ্লেবার। পরে প্যাকেজিং মেশিন দিয়ে বিভিন্ন ব্র্যান্ডের নামি-দামি কোম্পানির নামে মোড়কীকরণ করে বাজারে বিক্রি করছেন। অভিযানে বিপুল পরিমাণ রোবট, হাইস্প্রিড এবং অন্যান্য পরিচিত ব্রান্ডের আইসবার জব্দ করা হয় এবং নকল প্রস্তুতকৃত ১০ হাজার আইসবার জব্দ করে ধ্বংস করা হয়। এছাড়াও বিভিন্ন নামের ৩০ হাজার মোড়ক, ২৬ কৌটা অনুমোদনহীন রং ও ফ্লেবার, ২০ কেজি চকলেট পাউডার জব্দ করে ধ্বংস করা হয়। ভোক্তা
অধিকার বিরোধী এমন কর্মকাণ্ডের অভিযোগে প্রতিষ্ঠানটিকে প্রশাসনিক ব্যবস্থায় ২ লক্ষ টাকা জরিমানা আরোপ করা হয় এবং সিলগালা করে বন্ধ করা হয়। এছাড়াও আজ ঝাগুরঝুলি বিশ্বরোড এলাকার ভাই ভাই হোটেলকে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণের অভিযোগে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযানে নিরাপদ খাদ্য পরিদর্শক একে আজাদ, চৌদ্দগ্রাম উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মাহতাব উদ্দিন এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত