রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর কু‌মিল্লায় বাগমারায় মাদরাসায় ছাদের ইট পড়ে ছাত্রীর মৃত্যু

কু‌মিল্লায় বাগমারায় মাদরাসায় ছাদের ইট পড়ে ছাত্রীর মৃত্যু

কু‌মিল্লা ব্যুরো ঃ  

কু‌মিল্লা লালমাই উপজেলার বাগমারা দক্ষিণ বাজারস্থ (উপজেলা পরিষদ সংলগ্ন) বাগমারা আয়েশা ছিদ্দিকা মহিলা মাদ্রাসায় নির্মাণাধীন ৩য় তলার ছাদ থেকে সিঁড়ি রুমের দেয়াল ভেঙ্গে ইট পড়ে সালমা আক্তার (১৯) নামের এক ছাত্রী নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় তাসফিয়া নামে অপর এক ছাত্রী গুরুতর আহত হয়েছেন। বুধবার (১৭ আগস্ট) দুপুর আড়াইটায় এ দুর্ঘটনা ঘটে। আহত তাসফিয়াকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। 

খবর পেয়ে লালমাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আইয়ুব ঘটনাস্থল পরিদর্শন করেন। ওই সময় লালমাই থানার উপ-পরিদর্শক সাধন কান্তি চৌধুরী মরদেহের সুরতহাল তৈরি করেন। পরবর্তীতে ভিকটিমের পরিবার মামলা না করায় পুলিশ লাশ পরিবারের কাছে হস্তান্তর করে।  

মাদরাসা শিক্ষক ও স্থানীয়রা জানায়, নিহত সালমা লালমাই উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের পূর্ব অশ্বথতলার প্রবাসী আবদুল ওয়াদুধের মেয়ে। সে ওই মাদরাসার মিশকাত শ্রেণিতে পড়তো। আর আহত তাসফিয়া বাগমারা দক্ষিণ ইউনিয়নের পশ্চিম অশ্বথতলা ইব্রাহিম খলিলের মেয়ে। 

দুর্ঘটনার খবর সংগ্রহ করতে স্থানীয় সংবাদকর্মীরা ঘটনাস্থলে গেলে মাদরাসার অধ্যক্ষ হাফেজ মিজানুর রহমান গালাগালি ও হুমকি ধমকি দেন।

খুঁজুন