নিজস্ব প্রতিবেদক,কুমিল্লা
কুমিল্লা চৌদ্দগ্রামে বাসের ধাক্কায় গুরুতর আহত দুই পথচারী হাসপাতালে চিকিৎসাধী অবস্থায় মারা গেছেন । সোমবার (৯ মে) সকাল ৭ টায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের আটগ্রাম এলাকায় এ সড়ক দূর্ঘটনাটি ঘটে ।
নিহতরা হলেন, আটগ্রামের আব্দুল খালেকের ছেলে রিন্টু (৩০) ও বাতিসা গ্রামের মনা মিয়ার ছেলে রিপন(২৮)।
বিষয়টি নিশ্চিত করে মিয়াবাজার হাইওয়ে থানা পুলিশের উপ পরিদর্শক কাউছার জানান, সকালে ঢাকামুখী সেজুতি পরিবহনের একটি বাস মোটরসাইকেলকে বাঁচাতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে দুই পথচরীকে চাপা দেয় । এ সময় তারা গুরুতর আহত হয় । স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় ।
পরবর্তীতে সকাল ১১ টায় রিপন কুমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। বিকাল ৫ টায় ঢাকা মেডিকেল চিকিৎসাধীন অবস্থায় মারা যান রিন্টু। পুলিশ বাসটি জব্দ করে থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।এ ব্যাপারে একটি মামলা প্রক্রিয়ার্ধীন রয়েছে।
কুমিল্লায় বাসের চাপায় দুই পথচারীর মৃত্যু
কুমিল্লায় বাসের চাপায় দুই পথচারীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক,কুমিল্লাকুমিল্লা চৌদ্দগ্রামে বাসের ধাক্কায় গুরুতর আহত দুই পথচারী হাসপাতালে চিকিৎসাধী অবস্থায় মারা গেছেন । সোমবার (৯ মে) সকাল ৭ টায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের আটগ্রাম এলাকায় এ সড়ক দূর্ঘটনাটি ঘটে ।নিহতরা হলেন, আটগ্রামের আব্দুল খালেকের
ছেলে রিন্টু (৩০) ও বাতিসা গ্রামের মনা মিয়ার ছেলে রিপন(২৮)।বিষয়টি নিশ্চিত করে মিয়াবাজার হাইওয়ে থানা পুলিশের উপ পরিদর্শক কাউছার জানান, সকালে ঢাকামুখী সেজুতি পরিবহনের একটি বাস মোটরসাইকেলকে বাঁচাতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে দুই পথচরীকে চাপা দেয় । এ সময় তারা গুরুতর আহত হয় । স্থানীয়রা উদ্ধার করে
হাসপাতালে নিয়ে যায় ।পরবর্তীতে সকাল ১১ টায় রিপন কুমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। বিকাল ৫ টায় ঢাকা মেডিকেল চিকিৎসাধীন অবস্থায় মারা যান রিন্টু। পুলিশ বাসটি জব্দ করে থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।এ ব্যাপারে একটি মামলা প্রক্রিয়ার্ধীন রয়েছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত