কুমিল্লা ব্যুরো ঃ
যথাযথ মর্যাদায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করে কুমিল্লায় বিনম্র শ্রদ্ধা আর ভালবাসায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার(১৪ ডিসেম্বর) সকালে কালো পতাকা উত্তোলন ও জাতীয় পতাকা অর্ধনমিতকরণ কুমিল্লা নগর উদ্যানের বঙ্গবন্ধু ম্যুরাল, জেলা প্রশাসন কার্য্যালয়ে শহীদের স্মরণে নির্মিত ভাস্কর্যে ও ১৯৭১সনে কুমিল্লার জেলা প্রশাসক শহীদ এ কে এম সামসুল হক খান (সিএসপি) ও পুলিশ সুপার মুন্সী কবির উদ্দিন আহমেদ (পিপিএম, পিএসপি) এর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম , পুলিশ সুপার আবদুল মান্নান। এছাড়া সিভিলসার্জন কার্য্যালয়, সড়ক বিভাগসহ সরকারি দপ্তর,জেলার সামাজিক-সাংস্কুতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শ্রদ্ধা জানান। পরে শহীদদের আত্নার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।
এদিকে বিকেল ৩টায় কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগ শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে নগরীর রামঘাটস্থ দলীয় কার্যালয়ে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন সহ দলের পক্ষ থেকে এক আলোচনা সভার আয়োজন করেন। আলোচনা সভায় বক্তব্য দেন-জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দরা ।এছাড়া সন্ধ্যায় নগরের টাউনহল মুক্তমঞ্চে জেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবসের েএক আলোচনাসভা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য যে, ১৯৭১ সালে স্বাধীনতার পক্ষে কাজ করার অভিযোগে হানাদার বাহিনীর হাতে শহীদ হন কুমিল্লা জেলা প্রশাসক এ কে এম সামসুল হক খান (সিএসপি) এবং পুলিশ সুপার মুন্সী কবির উদ্দিন আহমেদ (পিপিএম, পিএসপি)
পাকিস্তানী সেনারা ২৫ মার্চ প্রতিরোধ সত্ত্বেও রাত ১২টার পর ময়নামতি সেনানিবাস থেকে শহরের পুলিশ লাইনে বর্বরোচিত হামলা চালায়। ১৯৭১ সালের ২৬ মার্চ মেজর আগা ও ক্যাপ্টেন বোখারীর নেতৃত্বে তৎকালিণ জেলা প্রশাসক একেএম সামসুল হক খান ও পুলিশ সুপার মুন্সি কবির উদ্দিন আহমেদকে গ্রেপ্তার করে সেনানিবাসের টর্চার সেলে বন্দী রেখে নির্মমভাবে নির্যাতন করে। পরে ৩০ মার্চ সেনানিবাসের ৪০ ফিল্ড এ্যাম্বুলেন্সের সামনে চোখ বেঁধে গুলি করে তাদের হত্যা করে পাকসেনারা।
কুমিল্লায় বিনম্র শ্রদ্ধা আর ভালবাসায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
কুমিল্লায় বিনম্র শ্রদ্ধা আর ভালবাসায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
কুমিল্লা ব্যুরো ঃযথাযথ মর্যাদায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করে কুমিল্লায় বিনম্র শ্রদ্ধা আর ভালবাসায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার(১৪ ডিসেম্বর) সকালে কালো পতাকা উত্তোলন ও জাতীয় পতাকা অর্ধনমিতকরণ কুমিল্লা নগর উদ্যানের বঙ্গবন্ধু ম্যুরাল, জেলা প্রশাসন কার্য্যালয়ে শহীদের স্মরণে নির্মিত ভাস্কর্যে ও ১৯৭১সনে কুমিল্লার জেলা প্রশাসক শহীদ এ কে এম সামসুল হক খান (সিএসপি) ও পুলিশ সুপার মুন্সী কবির উদ্দিন আহমেদ (পিপিএম, পিএসপি) এর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম , পুলিশ সুপার আবদুল মান্নান। এছাড়া সিভিলসার্জন কার্য্যালয়, সড়ক বিভাগসহ সরকারি
দপ্তর,জেলার সামাজিক-সাংস্কুতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শ্রদ্ধা জানান। পরে শহীদদের আত্নার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।এদিকে বিকেল ৩টায় কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগ শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে নগরীর রামঘাটস্থ দলীয় কার্যালয়ে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন সহ দলের পক্ষ থেকে এক আলোচনা সভার আয়োজন করেন। আলোচনা সভায় বক্তব্য দেন-জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দরা ।এছাড়া সন্ধ্যায় নগরের টাউনহল মুক্তমঞ্চে জেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবসের েএক আলোচনাসভা অনুষ্ঠিত হবে।উল্লেখ্য যে, ১৯৭১ সালে স্বাধীনতার পক্ষে কাজ করার অভিযোগে হানাদার বাহিনীর হাতে শহীদ হন কুমিল্লা জেলা প্রশাসক
এ কে এম সামসুল হক খান (সিএসপি) এবং পুলিশ সুপার মুন্সী কবির উদ্দিন আহমেদ (পিপিএম, পিএসপি) পাকিস্তানী সেনারা ২৫ মার্চ প্রতিরোধ সত্ত্বেও রাত ১২টার পর ময়নামতি সেনানিবাস থেকে শহরের পুলিশ লাইনে বর্বরোচিত হামলা চালায়। ১৯৭১ সালের ২৬ মার্চ মেজর আগা ও ক্যাপ্টেন বোখারীর নেতৃত্বে তৎকালিণ জেলা প্রশাসক একেএম সামসুল হক খান ও পুলিশ সুপার মুন্সি কবির উদ্দিন আহমেদকে গ্রেপ্তার করে সেনানিবাসের টর্চার সেলে বন্দী রেখে নির্মমভাবে নির্যাতন করে। পরে ৩০ মার্চ সেনানিবাসের ৪০ ফিল্ড এ্যাম্বুলেন্সের সামনে চোখ বেঁধে গুলি করে তাদের হত্যা করে পাকসেনারা।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত