শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর কু‌মিল্লায় এসএস ফুডকে ২৫ হাজার টাকা জরিমানা

কু‌মিল্লায় এসএস ফুডকে ২৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, কু‌মিল্লা :

লাইসেন্স ছাড়া বিএসটিআই'র মানচিহ্ন ব্যবহার করায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা ইউনিয়নের বামিশা এসএস ফুড নামের একটি প্রতিষ্ঠানকে ২৫ টাকা জরিমানা করা হয়েছে। রবিবার দুপুরে সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার ও  নির্বাহী ম্যাজিস্ট্রেট শুভাশিস ঘোষ 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে এ জরিমানা আদায় করেন। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদিত ক্ষতিকর মিষ্টি, রাসায়নিক দ্রব্য এবং অবৈধ স্টিকার জব্দ করে ধ্বংস করা হয়। অভিযান পরিচালনাকালে বিএসটিআই এর প্রতিনিধি এবং সদর দক্ষিণ মডেল থানা সহযোগিতা করেন। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার শুভাশিস ঘোষ।

খুঁজুন