রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর কুমিল্লায় হাইজিন একাডেমী বই বিতরণ উদ্বোধন

কুমিল্লায় হাইজিন একাডেমী বই বিতরণ উদ্বোধন

কুমিল্লা ব্যুরো ঃ

কুমিল্লায় হাইজিন একাডেমী বই বিতরণ উদ্বোধন করেন  মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবদুস সালাম।

সকালে কুমিল্লা নজরুল ইনস্টিটিউট মিলনায়তনে  বাংলাদেশ স্কাউটস ও রেকিট বাংলাদেশ লিমিটেড এর আয়োজনে বাংলাদেশ স্কাউটস( সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য) জাতীয় কমিশনার কাজী নাজমুল হক এর সভাপতিত্বে হাইজিন বই বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বাংলাদেশ স্কাউটস কুমিল্লা অঞ্চলের কশিশনার রাশেদা আক্তার,বাংলাদেশ স্কাউটস এর নির্বাহী পরিচালক(ভারপ্রাপ্ত),জেলা শিক্ষা অফিসার মো: আবদুল মান্নান,মাকেটিং ম্যানেজার রেকিট বাংলাদেশ লিমিটেড এর কেএম সাইদুজ্জামান,সালাউদ্দিন আহমেদ তারেক।

হাইজিন একাডেমিঃ বই বিতরণ স্বাস্থ্যকর আগামির বাংলাদেশ গড়তে হাইজিন অভ্যাসের ভিত আমাদের গোঁড়া থেকেই শুরু করা উচিত। করোনার ভয়াবহ থাবা আমাদের পুনরায় মনে করে দিয়েছে আমাদের জীবনে হাইজিনের গুরুত্বের কথা। সরকারের বিদ্যালয়মুখি নানান পদক্ষেপের পাশাপাশি বেসরকারি ভাবে অনেকেই কাজ করছে। রেকিট বেনকিজার (বাংলাদেশ) পিএলসি (ডেটল-হারপিক) ও বাংলাদেশ স্কাউটস প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে হাইজিন অভ্যাস গড়তে একটি পাইলট প্রকল্প হাতে নিয়েছে। এই পাইলট প্রকল্পের আদলে কুমিল্লার ৪টি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৩০০০ জন শিক্ষার্থী ও শিক্ষক অংশগ্রহণ করবে। ৩ মাস ব্যাপি এই শিক্ষার্থীদের হাইজিন বিষয়ে পড়ানো হবে। ব্যক্তিগত পরিচ্ছন্নতা সহ পারিপার্শ্বিক পরিচ্ছন্নতার মোট ৫০টি অনুচ্ছেদ পড়ানো হবে। ডেটল হারপিক বিগত ৫ বছর ধরে হাইজিন বিষয়ক ক্যাম্পেইন “ডেটল হারপিক পরিচ্ছন্ন বাংলাদেশ” পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় হাইজিনের বিভিন্ন প্রেক্ষাপট বিবেচনা করে শিশুদের জন্য শিশুর উপযোগী ৩ টি বই (লেভেল ১, লেভেল ২ ও লেভেল ৩) প্রস্তুত করা হয়েছে। প্রাথমিকভাবে এই বইগুলি কুমিল্লার ৪টি স্কুলে পড়ানো হবে এবং এখান থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে এর পরিসর আরও বড় করা হবে। এর আগে এপ্রিলে ৪টি বিদ্যালয়ের ১৬ জন শিক্ষক শিক্ষিকা হাইজিন একাডেমীর এই বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করে।

খুঁজুন