শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর কুমিল্লায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন

কুমিল্লায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন

 কুমিল্লায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের কুমিল্লা আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন উপলক্ষ্যে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ জিয়া অডিটরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়। 

শুক্রবার সকালে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল বাসার ভূইঁয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেন,আমাদের ছেলে-মেয়েদের সঠিক পথ দেখাই,সবাই আমরা যদি চেষ্টা করি ,জাতীয় বিশ্ববিদ্যালয়ের উন্নতি হলে এদেশের শিক্ষা ব্যবস্থার অনেক সংস্কার হয়ে যাবে উন্নতি হবে। জাতীয়  বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা একটি রত্নের ভান্ডার।এদের দরকার শুধু একটু সাপোর্ট ।  সেই ক্ষেত্রে শিক্ষার্থীদের দক্ষ মানব সম্পদ বানেতে কাজ করছে জাতীয়  বিশ্ববিদ্যালয়। 

প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেন, শিক্ষার্থী যদি লেখাপড়ার খরচ মেটাতে না পারে।পরীক্ষা ফ্রি দিতে না পারে । প্রয়োজনে কলেজ গুলোতে ভতুর্কি দিবে জাতীয় বিশ্ববিদ্যালয়।

তিনি বলেন, শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিতি এবং তাদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিতে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলোতে মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা আয়োজন করছে।

প্রফেসর আমানুল্লাহ বলেন- উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষাকে অধিকতর জীবনমুখী ও যুগোপযোগী করার জন্য বিভিন্ন কার্যক্রম শুরু করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। 

উদ্বোধনী আলোচনা সভায় বক্তব্য রাখেন-জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড.এ টিএম জাফরুল আযম, অতিরিক্ত জেনা প্রশাসক  রাজিব মাহমুদ মিঠুনসহ অনেকে।
এসময় কুমিল্লাসহ ৫জেলার কলেজগুলোর অধ্যক্ষসহ শিক্ষক-শিক্ষিরা উপস্থিত ছিলেন।
 আলোচনা সভার শুরুতে জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। 
এদিকে কুমিল্লা নগরের হাউজিং এস্টেট এলাকায় জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়ানোমধ্যদিয়ে ফিতা কেটেস ফলক উন্মোচনের মাধ্যমে নতুন এ আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।  
জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাজে গতি আনতে কুমিল্লায় আঞ্চলিক কেন্দ্র স্থাপন করা হয়েছে।কুমিল্লা আঞ্চলিক কেন্দ্র থেকে বৃহত্তর কুমিল্লা, চাদঁপুর,ব্রাহ্মণবাড়িয়া,নোয়াখালী ও ফেনী জেলার কলেজসমূহের কার্যক্রম পরিচালনা করা হবে।
সট= প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ ভাইস-চ্যান্সেলর ,জাতীয় বিশ্ববিদ্যালয়।

খুঁজুন