এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাক-চট্রগ্রা ম মহাসড়কের বাবুর্চি বাজার এলাকায় একটি কাভার্ডভ্যান থেকে ১০০ বোতল ফেনসিডিল ও ২০ কেজি গাঁজা উদ্বার করেছে চৌদ্দগ্রাম থানা পুলিশ।
শনিবার (৬ সেপ্টেম্বর) চৌদ্দগ্রাম উপজেলার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বাবুর্চি বাজার এলাকা থেকে উদ্বার করে পুলিশ।
থানা সূত্রে জানা যায়, শনিবার ভোর ৩টা ২০ মিনিটে চৌদ্দগ্রাম থানার এসআই (নিঃ) তারেক উদ্দিন আকাশ সঙ্গীয় ফোর্সসহ বাবুর্চি বাজার সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান পরিচালনা করেন। এ সময় সন্দেহভাজন কাভার্ডভ্যান (রেজিঃ নং- চট্ট মেট্টো-ড-১১-৩৩৭১) থামানোর সংকেত দিলে চালক ও হেলপার গাড়ি ফেলে পালিয়ে যায়। পরে তল্লাশি করে ১০০ বোতল ফেনসিডিল ও ২০ কেজি করা হয়। এসময় মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান জব্দ করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) হিলাল উদ্দিন আহমেদ বলেন, এঘটনায় চৌদ্দগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা (এফআইআর নং-১৮, তারিখ-০৬/০৯/২০২৫) রুজু করা হয়েছে। অভিযানে ১০০ বোতল ফেনসিডিল ও ২০ কেজি গাজা উদ্বার করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।