সোমবার, ৮ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর কু‌মিল্লায় কিশোর গ্যাংয়ের হামলায় কলেজ শিক্ষার্থী খুন

কু‌মিল্লায় কিশোর গ্যাংয়ের হামলায় কলেজ শিক্ষার্থী খুন

কুমিল্লা প্রতি‌নি‌ধি ঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের হামলায় মো. পাবেল (১৯)  নামের এক কলেজ শিক্ষার্থী খুন হয়েছেন।              জেলার চৌদ্দগ্রামমের আলকরায়  রাত ৯ টার দিকে ঘটনাটি ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শুভরঞ্জন চাকমা। 

নিহত পাবেল চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী এলাকার নুরুল ইসলামের ছেলে। তিনি ফেনী মহিপাল সরকারি কলেজের শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয়রা জানায় পাবেল নিজ বাড়ি গুণবতি থেকে পাশের আলকরা ইউনিয়নে নানার বাড়িতে  বেড়াতে যায়। সেখানে স্থানীয় কিশোরদের সাথে রাতে বেডমিন্টন খেলতে যায়। এসময় একদল কিশোর নিজেরা খেলবে বলে পাবেল ও তার সঙ্গিদের মাঠ থেকে উঠে যেতে বলে। ওইসময় কিশোরদের সাথে কথা-কাটাকাটির একপর্যায়ে তারা এলোপাতাড়ি পাবেলকে ছুরিকাঘাত করতে থাকে। ৭ থেকে ৮ জনের ওই কিশোর গ্যাংয়ের প্রত্যেকেই পাবেলকে আঘাত করে। প্রত্যেকের বয়স ১৯ থেকে ২০। পরে তারা পালিয়ে যায়। এসময় তাকে বাঁচাতে গিয়ে আরও দুজন আহত হয়েছেন। বাকীরা বিভিন্ন স্বাস্থ কমপ্লেক্সে সেবা নিচ্ছেন বলে জানা গেছে। 

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শুভরঞ্জন চাকমা  জানান, বাকবিতণ্ডার একপর্যায়ে তারা পাবেলকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেছে বলে স্থানীয়রা ঘটনার বিবর‌ণে পু‌লিশ‌কে জা‌নি‌য়ে‌ছে। জড়িত সবাই স্থানীয় কিশোর। ঘটনার পর থে‌কে পালিয়েছে।  পু‌লিশ নিহ‌তের লাশ  ময়নাতদন্তের জন্য কু‌মিল্লা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলার প্রক্রিয়ার্ধীন র‌য়ে‌ছে।

খুঁজুন