নিজস্ব প্রতিবেদক ,কুমিল্লা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খাদে পড়ে জাহাঙ্গীর হোসেন (৪০) নামে এক চালকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৩ মে) সকাল সাড়ে ৭টার দিকে মহাসড়কের জেলার চৌদ্দগ্রাম উপজেলার ধনুসড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর হোসেন জেলার নাঙ্গলকোটের ছুপুয়া গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে।
মিয়া বাজার হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক আকন্দ এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে তিনি বলেন, ‘ঢাকামুখী একটি মাইক্রোবাস (ঢাকা মেট্টো-চ-১৯-৩৫১৫) সকাল সাড়ে ৭টার দিকে ধনুসড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে চালক জাহাঙ্গীর হোসেন গুরুতর আহত হয়। খবর পেয়ে তাকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
কুমিল্লায় মাইক্রোবাস খাদে চালকের মৃত্যু
কুমিল্লায় মাইক্রোবাস খাদে চালকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক ,কুমিল্লা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খাদে পড়ে জাহাঙ্গীর হোসেন (৪০) নামে এক চালকের মৃত্যু হয়েছে।শুক্রবার (১৩ মে) সকাল সাড়ে ৭টার দিকে মহাসড়কের জেলার চৌদ্দগ্রাম উপজেলার ধনুসড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত জাহাঙ্গীর হোসেন জেলার নাঙ্গলকোটের
ছুপুয়া গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে।মিয়া বাজার হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক আকন্দ এ তথ্য নিশ্চিত করেছেন।স্থানীয়দের বরাতে তিনি বলেন, ‘ঢাকামুখী একটি মাইক্রোবাস (ঢাকা মেট্টো-চ-১৯-৩৫১৫) সকাল সাড়ে ৭টার দিকে ধনুসড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে
খাদে পড়ে যায়। এতে চালক জাহাঙ্গীর হোসেন গুরুতর আহত হয়। খবর পেয়ে তাকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত