রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর কুমিল্লায় মহানগর বিএনপি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

কুমিল্লায় মহানগর বিএনপি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

কুমিল্লা ব্যুরো ঃ

বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে কুমিল্লায় জ্বালানি তেল পরিবহন ভাড়া সহ সকল দ্রব্যমূল্য বৃদ্ধি এবং পুলিশ কর্তৃক গুলি করে ছাত্র নেতা নূরে আলম, স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশে করেছে কুমিল্লা মহানগর বিএনপি। 

বি‌কে‌লে নগরের ছ‌া‌তিপ‌ট্টি এলাকা কেন্দ্রীয় বিএন‌পির সাংগঠ‌নিক সম্পাদক মোঃ মোস্তাক মিয়ার নেতৃ‌ত্বে এক বিক্ষোভ প্রতিবাদ মি‌ছিল বের হ‌য়ে নগ‌রের প্রধান সড়ক প্রদ‌ক্ষিণ ক‌রেন। এসময় উপ‌স্থিত ছি‌লেন কুমিল্লা মহানগর বিএন‌পির ভারপ্রাপ্ত আহবায়ক শওকত হো‌সেন বকুল, সদস্য সচিব মোঃ ইউসুফ মোল্লা টিপু, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ মোজাহিদ চৌধুরী, যুগ্ম আহবায়ক রেজাউল হক আখিঁ, সদস্য মজিবুর রহমান কামাল,মহানগর বিএনপির ইকরাম হোসেন তাজ, যুবদলের সহ-সভাপতি মঞ্জুরুল আলম রুবেল,স্বেচ্ছাসেবদলের সভাপতি মনির হোসেন পারভেজ ,ছাত্রদলসহ নেতৃবৃন্দরা।

খুঁজুন