কুমিল্লা ব্যুরো ঃ
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লার দেবিদ্বার সাহারপাড় এলাকায় চট্টগ্রামী প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হন।ভোরে স্ত্রী ও শ্যালিকাকে নিয়ে ঢাকা থেকে প্রাইভেট যোগে ফেনী যাচ্ছিলেন ভূমি কর্মকর্তা গিয়াস উদ্দিন ফরাজী নিজেই গাড়ি চালিয়ে নিজ বাড়ি ফেনী যাচ্ছিলেন।
রোববার সকাল পৌনে ৭টায় জেলার চান্দিনা কুটুম্বপুর বাস ষ্ট্যান্ড সংলগ্ন দেবিদ্বার সাহারপাড় এলাকায় এ দূর্ঘটনাটি ঘটেছে।
হাইওয়ে পুলিশ সুপার রহমত উল্লাহ জানান-সকালে হাইওয়ে পুলিশের ইলিয়টগঞ্জ ফাড়িঁর আওতায় মহাসড়কের চট্টগ্রাম লেনের কুমিল্লার দেবিদ্বার সাহারপাড় এলাকায় চট্টগ্রাম লেনে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হন।
নিহতরা হলো ফেনী সদর উপজেলার বনানীপাড়ার ফরাজি মঞ্জিলের গিয়াস উদ্দিন মাহমুদ ফরাজী(৫২),তারঁ স্ত্রী জাহানারা আক্তার (৪৮),তার ছোট বোন সালমা আক্তার নাজমা(৪৫)।
ইলিয়টগঞ্জ হাইওয়ে ক্রসিং ফাঁড়ির ইনচার্জ এসআই প্রেমধন মজুমদার জানান, আনুমানিক সকাল ৭টায় ইলিয়টগঞ্জ এলাকায় দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিন জন নিহত হয়েছেন। বৃষ্টি থাকায় মহাসড়ক থেকে প্রাইভেটকারটি নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে গাছের সাথে সজোরে সংঘর্ষ হয়। পরে উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। ভোরে রওনা হয়ে স্ত্রী ও শ্যালিকাকে নিয়ে প্রাইভেট যোগে ফেনী যাচ্ছিলেন ওই ভূমি কর্মকর্তা। তিনি নিজেই গাড়ি চালিয়েছেন। গাড়ীতে যে তিনজন ছিলেন তারা নিহত হন। মরদেহগুলো ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা।
হাইওয়ে পুলিশ দূর্ঘটনা কবলিত প্রাইভেটকারটি ও নিহতদের মরদেহ উদ্ধার করে হাইওয়ে ইলিয়টগঞ্জ ফাড়িঁতে আনে। এ ব্যাপারে একটি মামলা প্রক্রিয়ার্ধীন রয়েছে।
মহাসড়কে যানচলাচজল স্বাভাবিক রয়েছে।
কুমিল্লায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে নিহত-৩
কুমিল্লায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে নিহত-৩
কুমিল্লা ব্যুরো ঃঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লার দেবিদ্বার সাহারপাড় এলাকায় চট্টগ্রামী প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হন।ভোরে স্ত্রী ও শ্যালিকাকে নিয়ে ঢাকা থেকে প্রাইভেট যোগে ফেনী যাচ্ছিলেন ভূমি কর্মকর্তা গিয়াস উদ্দিন ফরাজী নিজেই গাড়ি চালিয়ে নিজ বাড়ি ফেনী যাচ্ছিলেন। রোববার সকাল পৌনে ৭টায় জেলার চান্দিনা কুটুম্বপুর বাস ষ্ট্যান্ড সংলগ্ন দেবিদ্বার সাহারপাড় এলাকায় এ দূর্ঘটনাটি ঘটেছে।হাইওয়ে পুলিশ সুপার রহমত উল্লাহ জানান-সকালে হাইওয়ে পুলিশের ইলিয়টগঞ্জ ফাড়িঁর আওতায় মহাসড়কের চট্টগ্রাম লেনের
কুমিল্লার দেবিদ্বার সাহারপাড় এলাকায় চট্টগ্রাম লেনে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হন। নিহতরা হলো ফেনী সদর উপজেলার বনানীপাড়ার ফরাজি মঞ্জিলের গিয়াস উদ্দিন মাহমুদ ফরাজী(৫২),তারঁ স্ত্রী জাহানারা আক্তার (৪৮),তার ছোট বোন সালমা আক্তার নাজমা(৪৫)।ইলিয়টগঞ্জ হাইওয়ে ক্রসিং ফাঁড়ির ইনচার্জ এসআই প্রেমধন মজুমদার জানান, আনুমানিক সকাল ৭টায় ইলিয়টগঞ্জ এলাকায় দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিন জন নিহত হয়েছেন। বৃষ্টি থাকায় মহাসড়ক থেকে প্রাইভেটকারটি নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে
গাছের সাথে সজোরে সংঘর্ষ হয়। পরে উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। ভোরে রওনা হয়ে স্ত্রী ও শ্যালিকাকে নিয়ে প্রাইভেট যোগে ফেনী যাচ্ছিলেন ওই ভূমি কর্মকর্তা। তিনি নিজেই গাড়ি চালিয়েছেন। গাড়ীতে যে তিনজন ছিলেন তারা নিহত হন। মরদেহগুলো ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা। হাইওয়ে পুলিশ দূর্ঘটনা কবলিত প্রাইভেটকারটি ও নিহতদের মরদেহ উদ্ধার করে হাইওয়ে ইলিয়টগঞ্জ ফাড়িঁতে আনে। এ ব্যাপারে একটি মামলা প্রক্রিয়ার্ধীন রয়েছে। মহাসড়কে যানচলাচজল স্বাভাবিক রয়েছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত