ঢাকা মেট্রো গ-৪৩-৩১৪২ নাম্বারের প্রাইভেট কারে যারা ছিলেন চালকসহ সবাই (৪জন) নিহত। ধারণা করা হচ্ছে নিহতরা একই পরিবারের ।
শুক্রবার বেলা ১২:৩০ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার ইউটার্ণে একটি লরি উল্টে গিয়ে একটি প্রাইভেট কার এবং একটি সিএনজি অটোরিক্সাকে চাপা দেয় এ সময় অপর একটি প্রাইভেট কারেও আঘাত করে। সিএনজি যাত্রীরা ছিটকে বেরিয়ে গেলেও চাপা পড়ে থাকা প্রাইভেট কার থেকে চারজনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা।
কুমিল্লার পদুয়ার বাজার ইউটার্ন এ পুরো মহাসড়কের একটি বিপজ্জনক স্থান। দেশের সবচেয়ে ব্যস্ততম এই মহাসড়কটিকে বলা হয়ে থাকে অর্থনীতির লাইফ লাইন। অথচ একশ্রেণীর লোভী কর্মকর্তাদের অপরিকল্পিত ফ্লাইওভার ও ত্রুটিপূর্ণ ইউটার্ন নির্মাণের এক দশক পরেও মানুষকে জীবন দিয়ে প্রমাণ করতে হচ্ছে জায়গাটি বিপদজনকই নয়, সাক্ষাৎ মৃত্যুদূত অপেক্ষা করেন এখানে।
এই মৃত্যুর দায় কি নেবেন সেই কর্মকর্তারা যাদের বিরুদ্ধে ফ্লাইওভার নির্মানে অনিয়মের অভিযোগ এসেছিল।
রেলওয়ে ওভার পাস বা ফ্লাইওভারটি নুরজাহান পার করে সামনে গিয়ে থামার কথা ছিল, যেন ঢাকা-চট্টগ্রামের গাড়িগুলো নির্ভীগ্নে উপর দিয়ে চলে যেতে পারে।
এখন থেকে ৫ বছর আগে মহাসড়কে ২৭ টি ত্রুটি ধরা পড়ে বুয়েটের এক্সপার্টদের গবেষণায়। একটি সড়ক দুর্ঘটনায় একটি পরিবারের স্বপ্ন চুরমার হয়ে যায়। আর কত প্রাণ ঝরবে এখানে!!
কুমিল্লায় প্রাইভেটকারের ওপর কাভার্ডভ্যান উল্টে চারজনের মৃত্যু
কুমিল্লায় প্রাইভেটকারের ওপর কাভার্ডভ্যান উল্টে চারজনের মৃত্যু
ঢাকা মেট্রো গ-৪৩-৩১৪২ নাম্বারের প্রাইভেট কারে যারা ছিলেন চালকসহ সবাই (৪জন) নিহত। ধারণা করা হচ্ছে নিহতরা একই পরিবারের । শুক্রবার বেলা ১২:৩০ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার ইউটার্ণে একটি লরি উল্টে গিয়ে একটি প্রাইভেট কার এবং একটি সিএনজি অটোরিক্সাকে চাপা দেয় এ সময় অপর একটি প্রাইভেট কারেও আঘাত করে। সিএনজি যাত্রীরা ছিটকে বেরিয়ে গেলেও চাপা পড়ে থাকা প্রাইভেট কার থেকে
চারজনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা। কুমিল্লার পদুয়ার বাজার ইউটার্ন এ পুরো মহাসড়কের একটি বিপজ্জনক স্থান। দেশের সবচেয়ে ব্যস্ততম এই মহাসড়কটিকে বলা হয়ে থাকে অর্থনীতির লাইফ লাইন। অথচ একশ্রেণীর লোভী কর্মকর্তাদের অপরিকল্পিত ফ্লাইওভার ও ত্রুটিপূর্ণ ইউটার্ন নির্মাণের এক দশক পরেও মানুষকে জীবন দিয়ে প্রমাণ করতে হচ্ছে জায়গাটি বিপদজনকই নয়, সাক্ষাৎ মৃত্যুদূত অপেক্ষা করেন এখানে। এই মৃত্যুর দায় কি নেবেন
সেই কর্মকর্তারা যাদের বিরুদ্ধে ফ্লাইওভার নির্মানে অনিয়মের অভিযোগ এসেছিল। রেলওয়ে ওভার পাস বা ফ্লাইওভারটি নুরজাহান পার করে সামনে গিয়ে থামার কথা ছিল, যেন ঢাকা-চট্টগ্রামের গাড়িগুলো নির্ভীগ্নে উপর দিয়ে চলে যেতে পারে। এখন থেকে ৫ বছর আগে মহাসড়কে ২৭ টি ত্রুটি ধরা পড়ে বুয়েটের এক্সপার্টদের গবেষণায়। একটি সড়ক দুর্ঘটনায় একটি পরিবারের স্বপ্ন চুরমার হয়ে যায়। আর কত প্রাণ ঝরবে এখানে!!
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত