কুমিল্লা ব্যুরো ঃ
কুমিল্লার চৌদ্দগ্রামের মিয়ারবাজার এলাকায় বিজলী পরিবহনের বাসের ধাক্কায় সিএনজিঅটোরিক্সার যাত্রী কলেজ ছাত্রী ফাতেমা আক্তার রেবা (২৪) ও মিম (৩) নামের এক শিশু মারা গেছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় ৬টায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মিয়াবাজার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত রেবা কুমিল্লা অজিতগুহ কলেজের অনার্স ৩য় বর্ষের ছাত্রী এবং উপজেলার কালিকাপুর ইউনিয়নের বিজয়পুর গ্রামের মফিজুর রহমানের মেয়ে। অপর নিহত শিশু মিমের বাড়ি চান্দিনা উপজেলায় বলে জানা গেছে।
শিশুটির খালা সুমি বেগম জানান, মিমের পিতার নাম সুজন। স্থানীয়ভাবে জানা গেছে নিহত শিশুর পরিবার ছুপুয়ার আমির শার্টস নামক গার্মেন্টেসে কাজ করে।
নিহত কলেজ ছাত্রী রেবার নিকটাত্নীয় এবং স্থানীয় ইউপি সদস্য জাকির মাহমুদ জানান, কুমিল্লা অজিতগুহ কলেজ থেকে কাজ শেষ করে বাড়ি ফিরছিল ফাতেমা আক্তার রেবা। এসময় মিয়াবাজার নেমে সিএনজিতে উঠে সে। সিএনজিতে নিহত অপর শিশু, শিশুটির খালাসহ ৩জন যাত্রী ছিলো।
পুলিশ ও স্থানীয়রা জানায় সন্ধ্যায় সিএনজি অটোরিক্সাটি নোয়াবাজারের উদ্দেশ্যে ছাড়ার সাথে সাথে কুমিল্লা-কাশিনগরগামী বিজলী সুপার সার্ভিসের একটি বাস পেছন দিক থেকে সিএনজিকে ধাক্কা দেয়।এসময় সিএনজিঅটোরিক্সাটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা আরেকটি বাসের পিছনে ধাক্কা দিলে সিএনজিতে থাকা শিশু, রেবাসহ ৩যাত্রী আহত হন। এসময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে মিয়াবাজার এলাকার একটি হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ফাতেমা আক্তার রেবাকে মৃত ঘোষনা করেন। গুরুতর আহত শিশু মিমকে কুমিল্লায় নিয়ে গেলে কুমিল্লার একটি হাসপাতালে তার মৃত্যু হয়।
মিয়াবাজার হাইওয়ে ফাঁড়ির এসআই গিয়াসউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রত ঘটনাস্থলে পৌঁছিদূর্ঘটনাকবলিত বাসও সিএনজি উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে একটি মামলা প্রক্রিয়ার্ধীন রয়েছে। এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা মাধাইয়া এলাকায় বাসের চাপায় এক মোটরসাইকেল আরোহী বায়েজিদ ইসলাম মারা গেছে। নিহত বায়েজিদ (৩৫) বায়েজিদ তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের কদমতলী গ্রামের ও আসমানীয়া বাজারের হাজী ফার্মেসীর মালিক রফিকুল ইসলামের ছোট ছেলে।
হাইওয়ে ইলিয়টগঞ্জ ফাড়িরঁ এসআই আবদুল হাকিম ও স্থানীয়রা জানায় বৃহস্পতিবার বিকালে বায়েজীদ মোটরসাইকেল যোগে কুমিল্লা যাওয়ার পথে ঢাকা - চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা মাধাইয়া এলাকায় সড়ক পারাপারের সময় পেছনে থেকে একটি ঘাতক বাস তার মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেলসহ রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান মোঃ বায়েজিদ ইসলাম।
কুমিল্লায় পৃথক সড়ক দূর্ঘটনায় কলেজছাত্রীসহ নিহত-৩
কুমিল্লায় পৃথক সড়ক দূর্ঘটনায় কলেজছাত্রীসহ নিহত-৩
কুমিল্লা ব্যুরো ঃ কুমিল্লার চৌদ্দগ্রামের মিয়ারবাজার এলাকায় বিজলী পরিবহনের বাসের ধাক্কায় সিএনজিঅটোরিক্সার যাত্রী কলেজ ছাত্রী ফাতেমা আক্তার রেবা (২৪) ও মিম (৩) নামের এক শিশু মারা গেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ৬টায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মিয়াবাজার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত রেবা কুমিল্লা অজিতগুহ কলেজের অনার্স ৩য় বর্ষের ছাত্রী এবং উপজেলার কালিকাপুর ইউনিয়নের বিজয়পুর গ্রামের মফিজুর রহমানের মেয়ে। অপর নিহত শিশু মিমের বাড়ি চান্দিনা উপজেলায় বলে জানা গেছে। শিশুটির খালা সুমি বেগম জানান, মিমের পিতার নাম সুজন। স্থানীয়ভাবে জানা গেছে নিহত শিশুর পরিবার ছুপুয়ার আমির শার্টস নামক গার্মেন্টেসে কাজ করে। নিহত কলেজ ছাত্রী রেবার নিকটাত্নীয় এবং স্থানীয় ইউপি সদস্য জাকির মাহমুদ জানান, কুমিল্লা অজিতগুহ কলেজ থেকে কাজ শেষ করে বাড়ি ফিরছিল
ফাতেমা আক্তার রেবা। এসময় মিয়াবাজার নেমে সিএনজিতে উঠে সে। সিএনজিতে নিহত অপর শিশু, শিশুটির খালাসহ ৩জন যাত্রী ছিলো।পুলিশ ও স্থানীয়রা জানায় সন্ধ্যায় সিএনজি অটোরিক্সাটি নোয়াবাজারের উদ্দেশ্যে ছাড়ার সাথে সাথে কুমিল্লা-কাশিনগরগামী বিজলী সুপার সার্ভিসের একটি বাস পেছন দিক থেকে সিএনজিকে ধাক্কা দেয়।এসময় সিএনজিঅটোরিক্সাটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা আরেকটি বাসের পিছনে ধাক্কা দিলে সিএনজিতে থাকা শিশু, রেবাসহ ৩যাত্রী আহত হন। এসময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে মিয়াবাজার এলাকার একটি হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ফাতেমা আক্তার রেবাকে মৃত ঘোষনা করেন। গুরুতর আহত শিশু মিমকে কুমিল্লায় নিয়ে গেলে কুমিল্লার একটি হাসপাতালে তার মৃত্যু হয়।মিয়াবাজার হাইওয়ে ফাঁড়ির এসআই গিয়াসউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পেয়ে
আমরা দ্রত ঘটনাস্থলে পৌঁছিদূর্ঘটনাকবলিত বাসও সিএনজি উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে একটি মামলা প্রক্রিয়ার্ধীন রয়েছে। এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা মাধাইয়া এলাকায় বাসের চাপায় এক মোটরসাইকেল আরোহী বায়েজিদ ইসলাম মারা গেছে। নিহত বায়েজিদ (৩৫) বায়েজিদ তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের কদমতলী গ্রামের ও আসমানীয়া বাজারের হাজী ফার্মেসীর মালিক রফিকুল ইসলামের ছোট ছেলে।হাইওয়ে ইলিয়টগঞ্জ ফাড়িরঁ এসআই আবদুল হাকিম ও স্থানীয়রা জানায় বৃহস্পতিবার বিকালে বায়েজীদ মোটরসাইকেল যোগে কুমিল্লা যাওয়ার পথে ঢাকা - চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা মাধাইয়া এলাকায় সড়ক পারাপারের সময় পেছনে থেকে একটি ঘাতক বাস তার মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেলসহ রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান মোঃ বায়েজিদ ইসলাম।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত