রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর কুমিল্লায় প্রতারনার শিকার এক প্রবাসীর সংবাদ সম্মেলন

কুমিল্লায় প্রতারনার শিকার এক প্রবাসীর সংবাদ সম্মেলন

কুমিল্লা জেলা প্রতিনিধি ঃ

ভুয়া কাবিননামা তৈরি করে প্রবাসীকে নিজের স্বামী দাবী করে প্রবাসীর ১২ কোটি টাকার সম্পত্তি দখলের পর সংবাদ সম্মেলনের মাধ্যমে মিথ্যাচার করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ইতালী প্রবাসী এক ব্যাক্তি।

শনিবার দুপুরে কুমিল্লা নগরীর একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের প্রতারনার বিষয়টি তুলে ধরেন প্রবাসী মনিহাজুর রহমান।

মোঃ মিনহাজুর রহমান একজন  ইংল্যান্ড প্রবাসী, ইতালি ও বাংলাদেশের দ্বৈত নাগরিক। তিনি বিগত ৩৫ বছর যাবত প্রবাসে বসবাস করছেন। তিনি কুমিল্লার রাজাপাড়া নিবাসী মরহুম সিদ্দিকুর রহমানের পুত্র। 

লিখিত বক্তব্যে তিনি বলেন, নিশাত আহমেদ খান নামে এক নারী তার স্ত্রী পরিচয় দিয়ে তার কথিত সন্তান মিনশাত রহমান স্বাধীন এর পিতৃপরিচয় দাবি করছে। 

কথিত স্বাধীন তার কোন ঔরশজাত সন্তান নয়, সে প্রকৃতপক্ষে কার সন্তান সে ব্যাপারে তারআকোন ধারণা নেই।

প্রকৃতপক্ষে নিশাত খান তার সম্পত্তি দখলের পাঁয়তারার অংশ হিসেবে কথিত ছেলে শিশু স্বাধীন কে ছেলে দাবি করে তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন এবং ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে।

তিনি  দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার কাছে একজন রেমিটেন্স যোদ্ধা হিসাবে বিচার দাবি করেন। পাশাপাশি তার  সম্পদ ও মান সম্মান ফেরত চান তিনি।

খুঁজুন