কুমিল্লা প্রতিনিধি::
কুমিল্লা নগরীর হাউজিং এস্টেট এলাকায় র্যাবের অভিযানে প্রাইভেটকার ভর্তি ৯৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার ও একটি জীপ গাড়ি জব্দ করে র্যাব সদস্যরা।
বুধবার (৩১ জুলাই) দিবাগত রাতে কুমিল্লা নগরীর হাউজিং এস্টেট এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে র্যাব সদস্যরা।
আটককৃত আসামিরা হলো মোঃ জামাল উদ্দিন (৫২) কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার নোয়াপাড়া গ্রামের মো: নুরু মিয়ার ছেলে, মোঃ ইউসুফ মিয়া (৪০) চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার ঝিরি গ্রামের এয়াকুব মিয়ার ছেলে ও মোঃ আবু বক্কর (২২) চট্টগ্রাম জেলার বাশঁখালি উপজেলার মুন্সীখিল গ্রামের মুজিবুর রহমানের ছেলে।
র্যাব সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে র্যাব-১১ সিপিসি-২ এর একটি আভিধানিক দল কুমিল্লা নগরীরর হাউজিং এষ্টেট এলাকায় অভিযান পরিচালনা করে তিন মাদক ব্যাবসায়ীকে আটক করে। এসময় তাদের সঙ্গে থাকা প্রাইভেট কার ও একটি জীপ গাড়ি তল্লাশি চালিয়ে ৯৬ কেজি গাঁজা উদ্ধার করে। এসময় মাদক পরিবহন কাজে ব্যাবহৃত একটি প্রাইভেট কার ও একটি জীপ গাড়ি জব্দ করে র্যাব সদস্যরা।
ঘটনা সত্যতা নিশ্চিত করে র্যাব-১১ সিপিসি-২ কুমিল্লার কোম্পানী অধিনায়ক মাহমুদুল হাসান জানান
আটককৃত আসামিদের থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র্যাব আরো জানায়, তারা দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লা, চট্টগ্রাম ও অন্যান্য জেলায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় ক্রয় করে আসছিলো আটককৃত আসামিদের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে বৃহস্পতিবার দুপুরে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।
কুমিল্লায় র্যাবের অভিযানে ৯৬ কেজি গাঁজাসহ আটক-৩
কুমিল্লায় র্যাবের অভিযানে ৯৬ কেজি গাঁজাসহ আটক-৩
কুমিল্লা প্রতিনিধি::কুমিল্লা নগরীর হাউজিং এস্টেট এলাকায় র্যাবের অভিযানে প্রাইভেটকার ভর্তি ৯৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার ও একটি জীপ গাড়ি জব্দ করে র্যাব সদস্যরা।বুধবার (৩১ জুলাই) দিবাগত রাতে কুমিল্লা নগরীর হাউজিং এস্টেট এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে র্যাব সদস্যরা।আটককৃত আসামিরা হলো মোঃ জামাল উদ্দিন (৫২) কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার নোয়াপাড়া গ্রামের মো: নুরু মিয়ার ছেলে, মোঃ ইউসুফ মিয়া (৪০) চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার ঝিরি
গ্রামের এয়াকুব মিয়ার ছেলে ও মোঃ আবু বক্কর (২২) চট্টগ্রাম জেলার বাশঁখালি উপজেলার মুন্সীখিল গ্রামের মুজিবুর রহমানের ছেলে।র্যাব সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে র্যাব-১১ সিপিসি-২ এর একটি আভিধানিক দল কুমিল্লা নগরীরর হাউজিং এষ্টেট এলাকায় অভিযান পরিচালনা করে তিন মাদক ব্যাবসায়ীকে আটক করে। এসময় তাদের সঙ্গে থাকা প্রাইভেট কার ও একটি জীপ গাড়ি তল্লাশি চালিয়ে ৯৬ কেজি গাঁজা উদ্ধার করে। এসময় মাদক পরিবহন কাজে ব্যাবহৃত একটি প্রাইভেট কার ও একটি জীপ গাড়ি জব্দ করে
র্যাব সদস্যরা।ঘটনা সত্যতা নিশ্চিত করে র্যাব-১১ সিপিসি-২ কুমিল্লার কোম্পানী অধিনায়ক মাহমুদুল হাসান জানান আটককৃত আসামিদের থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র্যাব আরো জানায়, তারা দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লা, চট্টগ্রাম ও অন্যান্য জেলায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় ক্রয় করে আসছিলো আটককৃত আসামিদের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে বৃহস্পতিবার দুপুরে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত