জয় দেবনাথ সদর দক্ষিন (কুমিল্লা) প্রতিনিধি :
কুমিল্লা সদর দক্ষিনের দেবীপুর এলাকায় অভিযান চালিয়ে এক মণ গাজাসহ ১ মাদক ব্যাবসায়ীকে আটক করেছে র্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।
বৃহস্পতিবার (৪ আগষ্ট) রাতে জেলার সদর দক্ষিনের দেবীপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামী মোঃ হৃদয় (২৬) কুমিল্লা জেলার সদর দক্ষিন মডেল থানার দেবীপুর গ্রামের মৃত খোরশেদ আলম এর ছেলে।
র্যাব সুত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার সদর দক্ষিন মডেল থানাধীন দেবীপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে মোঃ হৃদয় (২৬) নামক ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় আসামীর হেফাজত হতে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক লেফটেনেন্ট কমান্ডার মাহমুদুল হাসান জানান প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, সে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লার বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। র্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা সদর দক্ষিন মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে শুক্রবার সকালেথানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।