রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর কুমিল্লায় র‍্যাবের পৃথক অভিযানে ফেনসিডিল ও বিদেশী মদসহ আটক-২

কুমিল্লায় র‍্যাবের পৃথক অভিযানে ফেনসিডিল ও বিদেশী মদসহ আটক-২

কুমিল্লা প্রতিনিধি ::

কুমিল্লা সদরের পাচথুবী ও সদর দক্ষিণের শ্রীপুর এলাকায় পৃথক দুইটি অভিযানে ৯৫ বোতল ফেনসিডিল ও ১৬ বোতল বিদেশী মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২।

রবিবার (১৪ জুলাই) দুপুরে জেলা সদরের পাচথুবী ও সদর দক্ষিণ উপজেলার শ্রীপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে র‍্যাব সদস্যরা।

আটককৃত আসামীরা হলো- মোঃ অন্তর (২২) কুমিল্লা জেলার সদর উপজেলার ঝাকুনীপাড়া গ্রামের মনির হোসেনের ছেলে এবং মোঃ আরিফ হাসান (৩১) জেলা সদর দক্ষিণ উপজেলার নোয়াপাড়া গ্রামের মৃত আব্দুল ওয়াদুদের ছেলে।
র‍্যাব সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দুপুরে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল জেলার সদর উপজেলার পাঁচথুবী এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামী মোঃ অন্তর নামক এক মাদক ব্যবসায়ীকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৯৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এসময় মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি ব‍্যাটারি চালিত অটোরিকশা (মিশুক) জব্দ করে র‍্যাব সদস্যরা।

পৃথক অপর একটি অভিযানে একই দিন বিকালে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি জেলার সদর দক্ষিণ উপজেলার শ্রীপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামী মোঃ আরিফ হাসান নামক এক মাদক ব্যবসায়ীকে আটক  করে। এসময় তার কাছ থেকে ১৬ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।এসময় মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি ব‍‍্যাটারি চালিত অটোরিকশা (মিশুক) জব্দ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা র‍্যাব-১১ ও সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক লে: কমান্ডন্ডার মাহমুদুল হাসান জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে আটককৃত আসামিগণ দীর্ঘদিন ধরে জব্দকৃত অটোরিকশা (মিশুক) ব্যবহার করে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য ফেনসিডিল ও বিদেশী মদ সংগ্রহ করে কুমিল্লা জেলায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছিলো আটককৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানা ও সদর দক্ষিণ মডেল থানায় মাদক আইনে পৃথক দুইটি মামলা দায়ের শেষে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

খুঁজুন