কুমিল্লা ব্যুরো ঃ
কুমিল্লার মিশনারী স্কুলের সামনে কিশোর গ্যাংয়ের হাতে প্রকাশ্যে খুন হওয়া রবিউল হাসান শাহাদাত (১৫) হত্যা মামলায় আটক ১৬ আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি দিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হওয়া সবাই হত্যার ঘটনার বর্ণনা দিয়ে স্বীকার করেছে। মঙ্গলবার (২৩ আগস্ট) সদ্য যোগদান করা কুমিল্লা জেলার নবাগত পুলিশ সুপার আব্দুল মান্নান পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিকদের সাথে মিট দ্যা প্রেস আলোচনা সভায় এ চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন।
পুলিশ সুপার বলেন, শাহাদাত হত্যার ঘটনায় জড়িত ১৭ জনকে র্যাব ও পুলিশ গ্রেপ্তারে পর আদালতে নেয়। আদালতে ১৬ জনই ১৬৪ ধারায় জবানবন্দিতে ঘটনার সাথে নিজের সম্পৃক্ততার কথা তুলে ধরে ঘটনার বর্ণনা তুলে ধরেন। শাহাদাৎ হত্যাকান্ডে নিজেদের জড়িত থাকার বিষয়ে স্বীকার করেন। শাহাদাৎ হত্যায় জড়িত বাকিদেরও ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
কুমিল্লায় কিশোর গ্যাং ও মাদক নির্মূলের প্রতিশ্রুতি ব্যাক্ত করেন
নবাগত পুলিশ সুপার - আব্দুল মান্নান বিপিএম(বার)।মিল্লার নতুন পুলিশ সুপার আবদুল মান্নান বলেছেন, সবার আগে ক্রাইম এ্যাগেইনস্ট প্রোপার্টি- বা চুরি, ডাকাত, ছিনতাই, রাহাজানি রোধ করবো। একইসাথে নজর দেয়া হবে কিশোর গ্যাং কালচার নিরোধে। এব্যাপারে পুলিশিংয়ে কোন ছাড় দেয়া হবে না।
মত বিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার এম তানভীর আহমেদ, আবদুর রহিম, অতিরিক্তি পুলিশ সুপার আফজল হোসেনসহ কুমিল্লায় কর্মরত গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
কুমিল্লায় কিশোর গ্যাং ঈগল গ্রুপ ও রতন গ্রুপের দ্বন্ধে শাহাদাত হ'ত্যাকান্ড ঘটেছে বলে জানায় র্যাব ১১ কুমিল্লার কোম্পানি কমান্ডার মেজর মোঃ সাকিব হোসেন।
উল্লেখ, গত শক্রবার (১৯ আগস্ট) বিকেলে কুমিল্লা নগরীর মিশনারী স্কুলের সামনে প্রকাশ্যে ছুরিকাঘাতে খুন করা হয় রবিউল হাসান শাহাদাত নামের স্থানীয় এক কিশোর। এ ঘটনায় জড়িত সবাই কিশোর গ্যাং রতন গ্রুপের সদস্য। এরপর ২০ আগস্ট রাতে নিহতের মা শাহানারা বেগম বাদী হয়ে ৩০ জনের নাম উল্লেখ ও ৬/৭ জনের নাম অজ্ঞাত করে মামলা দায়ের করেন। এ ঘটনায় জড়িত ৬ জনকে গ্রেপ্তার করে র্যাব। ৯ জনকে পুলিশ ও ২ জনকে জেলা গোয়েন্দা পুলিশসহ সোট ১৭জনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।র্যাব গ্রেপ্তারকৃত রতন গ্রুপদের কাছ থেকে ২টি সুইচ গিয়ার, ৪টি বড় ছোড়া এবং ১টি এন্টিকাটার উদ্ধার করে।
কুমিল্লায় শাহাদাত হত্যায় ১৬ কিশোরের আদালতে স্বীকারোক্তি
কুমিল্লায় শাহাদাত হত্যায় ১৬ কিশোরের আদালতে স্বীকারোক্তি
কুমিল্লা ব্যুরো ঃকুমিল্লার মিশনারী স্কুলের সামনে কিশোর গ্যাংয়ের হাতে প্রকাশ্যে খুন হওয়া রবিউল হাসান শাহাদাত (১৫) হত্যা মামলায় আটক ১৬ আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি দিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হওয়া সবাই হত্যার ঘটনার বর্ণনা দিয়ে স্বীকার করেছে। মঙ্গলবার (২৩ আগস্ট) সদ্য যোগদান করা কুমিল্লা জেলার নবাগত পুলিশ সুপার আব্দুল মান্নান পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিকদের সাথে মিট দ্যা প্রেস আলোচনা সভায় এ চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন।পুলিশ সুপার বলেন, শাহাদাত হত্যার ঘটনায় জড়িত ১৭ জনকে র্যাব ও পুলিশ গ্রেপ্তারে পর আদালতে নেয়। আদালতে ১৬ জনই ১৬৪ ধারায় জবানবন্দিতে ঘটনার সাথে নিজের সম্পৃক্ততার কথা তুলে ধরে ঘটনার বর্ণনা তুলে ধরেন।
শাহাদাৎ হত্যাকান্ডে নিজেদের জড়িত থাকার বিষয়ে স্বীকার করেন। শাহাদাৎ হত্যায় জড়িত বাকিদেরও ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। কুমিল্লায় কিশোর গ্যাং ও মাদক নির্মূলের প্রতিশ্রুতি ব্যাক্ত করেননবাগত পুলিশ সুপার - আব্দুল মান্নান বিপিএম(বার)।মিল্লার নতুন পুলিশ সুপার আবদুল মান্নান বলেছেন, সবার আগে ক্রাইম এ্যাগেইনস্ট প্রোপার্টি- বা চুরি, ডাকাত, ছিনতাই, রাহাজানি রোধ করবো। একইসাথে নজর দেয়া হবে কিশোর গ্যাং কালচার নিরোধে। এব্যাপারে পুলিশিংয়ে কোন ছাড় দেয়া হবে না।মত বিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার এম তানভীর আহমেদ, আবদুর রহিম, অতিরিক্তি পুলিশ সুপার আফজল হোসেনসহ কুমিল্লায় কর্মরত গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।কুমিল্লায় কিশোর গ্যাং ঈগল গ্রুপ ও রতন গ্রুপের দ্বন্ধে শাহাদাত হ'ত্যাকান্ড ঘটেছে বলে জানায় র্যাব ১১ কুমিল্লার কোম্পানি
কমান্ডার মেজর মোঃ সাকিব হোসেন।উল্লেখ, গত শক্রবার (১৯ আগস্ট) বিকেলে কুমিল্লা নগরীর মিশনারী স্কুলের সামনে প্রকাশ্যে ছুরিকাঘাতে খুন করা হয় রবিউল হাসান শাহাদাত নামের স্থানীয় এক কিশোর। এ ঘটনায় জড়িত সবাই কিশোর গ্যাং রতন গ্রুপের সদস্য। এরপর ২০ আগস্ট রাতে নিহতের মা শাহানারা বেগম বাদী হয়ে ৩০ জনের নাম উল্লেখ ও ৬/৭ জনের নাম অজ্ঞাত করে মামলা দায়ের করেন। এ ঘটনায় জড়িত ৬ জনকে গ্রেপ্তার করে র্যাব। ৯ জনকে পুলিশ ও ২ জনকে জেলা গোয়েন্দা পুলিশসহ সোট ১৭জনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।র্যাব গ্রেপ্তারকৃত রতন গ্রুপদের কাছ থেকে ২টি সুইচ গিয়ার, ৪টি বড় ছোড়া এবং ১টি এন্টিকাটার উদ্ধার করে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত