শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
স্বাস্থ্য ও চিকিৎসা কুমিল্লায় টিকা নিতে বিদ্যালয়গুলোতে ক্ষুদে শিক্ষার্থীদের ভীড়

কুমিল্লায় টিকা নিতে বিদ্যালয়গুলোতে ক্ষুদে শিক্ষার্থীদের ভীড়

কুমিল্লা ব্যুরো ঃ

কুমিল্লায় ২য়দফায় ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের করোনা টিকা কার্যক্রম চলছে।চলবে আগামী১২ অক্টোবর পযন্ত।  

গত ১১ অক্টোবর থেকে আগামী ১২নভেম্বর পযন্ত ১৩দিন ব্যাপি চলবে এ টিকাদান কাযক্রম।আর টিকা নিতে প্রাথমিক বিদ্যালয়,কিন্ডার গার্টেন ,মাদ্রাসা,এতিমখানায় ক্ষুদে শিক্ষার্থীদের ভীড়। অভিভাবকরাও ব্যাপক আগ্রহ নিয়ে টিকা নিতে আসছেন বিদ্যালয়ে। আর টিকা পেয়ে খুশি শিক্ষার্থীরা। ধন্যবাদ দিতে ভুলেননি অভিভাবকসহ শিক্ষার্থীরা।

কুমিল্লা জেলা ১৭টি উপজেলায় ৮লক্ষ ২২হাজার লক্ষ মাত্রায় শিশুদের ফাইজারের  টিকা দেওয়া হচ্ছে।

 কুমিল্লা সদর উপজেলায় ২শ৩০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়,কিন্ডার গার্টেন ও ফোরকানি মাদ্রাসা, এতিমখানায় ৬০ হাজার শিক্ষার্থী টিকা পাবে।

কুমিল্লা সিভিল সার্জন ডা: মীর মোবারক হোসেন জানান- ৫ হতে ১১ বছরের সব শিশুদের ফাইজারের বিশেষ ধরনের টিকা দেয়া হচ্ছে। কোনো শিক্ষার্থী বাদ না পড়ে সে ব্যাপারে আমাদের প্রত্যেককে নজর রাখতে হবে।আর সেজন্য পথ শিশু ও শিক্ষার্থীনা এমন শিশুদের আগামী ৩নভেম্বর টিকা দেয়া হবে।

খুঁজুন