রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর কুড়িগ্রামে গায়ে হলুদ না হতেই ট্রলির চাকায় পিষ্ট হয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

কুড়িগ্রামে গায়ে হলুদ না হতেই ট্রলির চাকায় পিষ্ট হয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি :

গায়ে হলুদ না দিতেই সড়কেই ঝড়ে গেল কুড়িগ্রামের রাজারহাটে এক যুবকের প্রাণ। আগামী শুক্রবার তার বিয়ে । গায়ে হলুদের অনুষ্ঠান ঐদিন সকালে হওয়ার কথা ছিল ঐ যুবকের। কিন্তু ভাগ্যের কি নির্র্ম পরিহাস। মঙ্গলবার দুপুরে কুড়িগ্রামের রাজারহাটের নাজিমখান বাজারের পাশে সাকিন মজিদ মেমোরিয়াল হাসপাতালের সামনে ট্রলির চাকায় পিষ্ট হয়ে মারা যায় বর মটরসাইকেল চালক মনিরুজ্জামান মুন্না(৩৫)। তিনি রংপুর জেলার হারাগাছের বাংলাবাজার ঠাকুরদান এলাকার মাহফুজার রহমানের ছেলে। এবি খালেদ গুলের সেলসম্যান হিসেবে নাজিমখান এলাকায় কর্মরত ছিলেন। 

জানা গেছে, মঙ্গলবার দুপুরের দিকে নাজিমখান বাসা থেকে মটর সাইকেল নিয়ে বের হওয়ার সাথে সাথে একটি নছিমন অপর একটি সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে মটরসাইকেল চালক মনিরুজ্জামান মুন্নাকে ধাক্কা দিলে ট্রলির চাকায় পিষ্ট হয়ে মারা যায়। এসময় ট্রলিটি নিয়ন্ত্রন হারিয়ে পাশের একটি খাদে পড়ে যায়। খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে  লাশটিকে উদ্ধার করে । পরে তার সুরতহাল রিপোর্ট তৈরি করে। এসময় সামাজিক যোগাযোগ মাধ্যমে লাশের ছবি দেখে মুন্নার বাড়ির লোকজন এসে লাশ শনাক্ত করে নিয়ে যায়। 

মনিরুজ্জামান মুন্নার সাথে উপজেলার চাকিরপশার ইউনিয়নের চৌমোহনী মিলের পাড় বাজারের পাশে জনৈক মোকছেদ আলীর মেয়ের সাথে বিয়ে রেজিষ্টারী হয়েছিল। আগামী শুক্রবার তার গায়ের হলুদ ও আনুষ্ঠানিকতার দিন ধার্য্য ছিল বলে জানা যায়। এ ব্যাপারে রাজারহাট থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে বলে জানান  সাব-ইন্সেপেক্টর বিকাশ চন্দ্র রায় ।

খুঁজুন