কুড়িগ্রামের ফুলবাড়ীতে ভয়াবহ অগ্নিকান্ডে দুইটি পরিবারের ৬টি বসত ঘর, আসবাবপত্র ধানচাল ও গবাদিপশু পুড়ে ছাই হয়ে গেছে।
বুধবার (৩০ জুলাই) রাত বারোটার দিকে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের পুর্ব জুম্মা পাড়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা আপ্রাণ চেষ্টা করে আগুন নেভাতে ব্যর্থ হন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করে। কিন্তু ততক্ষণে সবকিছু পুড়ে শেষ হয়ে যায়। সব হারিয়ে ওই পরিবার দুটি খোলা আকাশের নিচে বসবাস করছে।
শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল আলম মিয়া সোহেল জানান, রাত ১২ টার দিকে বিদ্যুতের সটসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়ে ওই গ্রামের জাহাঙ্গীর আলমের বাড়ীতে আগুন ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা মুহুর্তের মধ্যে জাহাঙ্গীরের ছোটভাই জাহিদুল ইসলামের বাড়ীতেও আগুন ছড়িয়ে পরে। এক থেকে দেড় ঘন্টার মধ্যে আগুনে ওই দুই পরিবারের ৬ টি টিনের ঘর,৩ টি গরু, ৩ টি ছাগল, অর্ধশতাধিক হাঁসমুরগি, আসবাবপত্র, কাপড়চোপড়, বাইসাইকেল পুড়ে প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়। বর্তমানে পরিবার দুটি খোলা আকাশের নিচে বসবাস করছে। তিনি আরও জানান, বৃহস্পতিবার সকালে গিয়ে দুই পরিবারের ক্ষয়ক্ষতির তালিকা করে উপজেলা নির্বাহী অফিসার ও ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তার দপ্তরে দাখিল করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেহেনুমা তারান্নুম জানান, খবর পেয়ে বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছি। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার দুটিকে শুকনা খাবার দেয়া হয়েছে। পরবর্তীতে তাদের ঘর নির্মানের জন্য ঢেউটিন এবং আর্থিক সহায়তা করা হবে।
কুড়িগ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে দুই পরিবারের ৬টি বসত ঘর পুড়ে ছাই
কুড়িগ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে দুই পরিবারের ৬টি বসত ঘর পুড়ে ছাই
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ভয়াবহ অগ্নিকান্ডে দুইটি পরিবারের ৬টি বসত ঘর, আসবাবপত্র ধানচাল ও গবাদিপশু পুড়ে ছাই হয়ে গেছে।বুধবার (৩০ জুলাই) রাত বারোটার দিকে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের পুর্ব জুম্মা পাড়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা আপ্রাণ চেষ্টা করে আগুন নেভাতে ব্যর্থ হন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করে। কিন্তু ততক্ষণে সবকিছু পুড়ে শেষ হয়ে যায়। সব হারিয়ে ওই পরিবার দুটি খোলা আকাশের নিচে বসবাস করছে। শিমুলবাড়ী ইউনিয়ন
পরিষদের চেয়ারম্যান শরিফুল আলম মিয়া সোহেল জানান, রাত ১২ টার দিকে বিদ্যুতের সটসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়ে ওই গ্রামের জাহাঙ্গীর আলমের বাড়ীতে আগুন ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা মুহুর্তের মধ্যে জাহাঙ্গীরের ছোটভাই জাহিদুল ইসলামের বাড়ীতেও আগুন ছড়িয়ে পরে। এক থেকে দেড় ঘন্টার মধ্যে আগুনে ওই দুই পরিবারের ৬ টি টিনের ঘর,৩ টি গরু, ৩ টি ছাগল, অর্ধশতাধিক হাঁসমুরগি, আসবাবপত্র, কাপড়চোপড়, বাইসাইকেল পুড়ে প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়।
বর্তমানে পরিবার দুটি খোলা আকাশের নিচে বসবাস করছে। তিনি আরও জানান, বৃহস্পতিবার সকালে গিয়ে দুই পরিবারের ক্ষয়ক্ষতির তালিকা করে উপজেলা নির্বাহী অফিসার ও ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তার দপ্তরে দাখিল করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেহেনুমা তারান্নুম জানান, খবর পেয়ে বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছি। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার দুটিকে শুকনা খাবার দেয়া হয়েছে। পরবর্তীতে তাদের ঘর নির্মানের জন্য ঢেউটিন এবং আর্থিক সহায়তা করা হবে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত