শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর কুসিক নির্বাচনী পু‌লি‌শের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১২

কুসিক নির্বাচনী পু‌লি‌শের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১২

কুমিল্লা জেলা প্রতিনিধি ঃ

কুমিল্লা সি‌টিক‌র্পো‌রেশন নির্বাচনে জেলা পু‌লি‌শের বিশেষ অভিযান পরিচালনা করে কোতয়ালী থানা পু‌লিশ।এ অ‌ভিযা‌নে নগরের বিভিন্ন স্থান থেকে ‌বি‌ভিন্ন মামলার এজাহারভুক্ত ১২ জন আসামিকে গ্রেপ্তার করেছে  পুলিশ।

এ বিষয়ে কুমিল্লা কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সহিদুর রহমান জানান,

শনিবার দিবাগত রাত নগরীর বিভিন্ন স্থানে কু‌মিল্লা সি‌টিক‌র্পো‌রেশন নির্বাচন উপল‌ক্ষে আইনশৃঙ্খলা রক্ষার নি‌র্মি‌তে পু‌লি‌শের বিশেষ অভিযান পরিচালনা করে নিয়মিত মামলার এজাহারভুক্ত  ও ওয়ারেন্ট পরোয়ানাভুক্ত ১২ জন পলাতক আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।

অভিযানে নেতৃত্ব দেন  অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সোহান সরকার পিপিএম।

গ্রেপ্তার কৃতরা হলেন মুন্সিগঞ্জের সাইদুজ্জামান, ডুমুরিয়া চানপুর এলাকার নজরুল ইসলাম, মোঃ রুবেল, বশিরুল ইসলাম, শুভপুর এলাকা মাহাবুব, গাজিপুর এলাকার রাজন মিয়া, দক্ষিন চর্থার আকাশ হোসেন, দক্ষিণ চানপুর এলাকার মঞ্জুর হোসেন বাদল,কুচাইতলী মধ্যপাড়া এলাকার মোঃ দিদার হোসেন, ২য় মুরাদপুর এলাকার মোঃ কাউছার, ইহচারা এলাকার মাসুদ রানা এবং লক্ষ্মীপুরের মোঃ লিটন ।

রবিবার দুপুরে আসামিদের আদালতে প্রেরণ করা হয়।

খুঁজুন