উপসাগরীয় অঞ্চলে তৃতীয় দিনের মতো ইরানের হামলা চলার মধ্যে কুয়েতে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে। তবে উড়োজাহাজগুলোতে থাকা আরোহীরা বেঁচে আছেন বলে নিশ্চিত করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর বিবিসির
কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে জানান, আজ সোমবার সকালে বেশ কিছু মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে বিধ্বস্ত বিমানে থাকা সমস্ত আরোহী বেঁচে আছেন। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।
বিবৃতিতে আরও বলা হয়, দুর্ঘটনার পরপরই কর্তৃপক্ষ অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করে। ক্রু সদস্যদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে।
আজ সোমবার সকালে কুয়েত সিটিতে অবস্থিত মার্কিন দূতাবাস থেকে কালো ধোঁয়া উড়তে দেখা গেছে বলে জানিয়েছেন বার্তা সংস্থা এএফপির এক প্রতিনিধি।
কুয়েতে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত
কুয়েতে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত
উপসাগরীয় অঞ্চলে তৃতীয় দিনের মতো ইরানের হামলা চলার মধ্যে কুয়েতে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে। তবে উড়োজাহাজগুলোতে থাকা আরোহীরা বেঁচে আছেন বলে নিশ্চিত করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর বিবিসিরকুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে জানান,
আজ সোমবার সকালে বেশ কিছু মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে বিধ্বস্ত বিমানে থাকা সমস্ত আরোহী বেঁচে আছেন। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।বিবৃতিতে আরও বলা হয়, দুর্ঘটনার পরপরই কর্তৃপক্ষ অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করে। ক্রু
সদস্যদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে।আজ সোমবার সকালে কুয়েত সিটিতে অবস্থিত মার্কিন দূতাবাস থেকে কালো ধোঁয়া উড়তে দেখা গেছে বলে জানিয়েছেন বার্তা সংস্থা এএফপির এক প্রতিনিধি।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত