সোমবার, ৮ জুন ২০২৬
Journalists
শিরোনাম
আন্তর্জাতিক কয়েকটি অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া

কয়েকটি অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া

ইউক্রেনে মঙ্গলবার নতুন করে বেশ কয়েকটি অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। দেশটির বৈদ্যুতিক অবকাঠামো লক্ষ্য করেই বেশি হামলা চালানো হয়।

লভিভের সামরিক প্রশাসনের প্রধান মাকসিম কোজেৎস্কি জানিয়েছেন, লভিভ অঞ্চলের দুটি জ্বালানি স্থাপনায় তিনটি বিস্ফোরণ হয়েছে। ভিনিৎসিয়া শহরে অবস্থিত লেডিজায়েন্সকা পাওয়ার প্লান্টের কর্তৃপক্ষ জানিয়েছে, কামিকাজ ড্রোন দিয়ে এই প্লান্টে হামলা চালানো হয়েছে । রুশ হামলার পর লভিভ সহ ইউক্রেনের অসংখ্য অঞ্চলে এখনো ব্ল্যাকআউট চলছে। এদিকে ইউক্রেনের আরও ৩২ সেনাকে মুক্তি দিয়েছে রাশিয়া। দেশ দুটির মধ্য সম্পাদিত বন্দিবিনিময় চুক্তির আওতায় তাদের মুক্তি দেওয়া হয়ছে । একইসঙ্গে যুদ্ধে নিহত ৬২ ইউক্রেনীয় সেনার লাশও ফেরৎ দিয়েছে রাশিয়া। 

খুঁজুন