শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
আন্তর্জাতিক ক্যারিবিয়ানে বড় সামরিক অভিযানের ঘোষণা যুক্তরাষ্ট্রের

ক্যারিবিয়ানে বড় সামরিক অভিযানের ঘোষণা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রের তথা বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড ক্যারিবীয় সাগরে পৌঁছেছে। ভেনেজুয়েলাকে ঘিরে উত্তেজনা বাড়ার মধ্যে ট্রাম্প প্রশাসনের কথিত মাদক চোরাচালান ও অপরাধীদের বিরুদ্ধে সামরিক অভিযান জোরদারের অংশ হিসেবে রণতরীটি সেখানে মোতায়েন করা হয়েছে। এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।

সংবাদমাধ্যমটি বলছে, রবিবার ক্যারিবীয় সাগরে এই রণতরী মোতায়েনের ঘোষণা দেয় মার্কিন সামরিক বাহিনীর দক্ষিণ কমান্ড (সাউথকম)। তারা জানায়, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের নির্দেশে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগকে সমর্থন করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আর এর লক্ষ্য যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচিত অপরাধী নেটওয়ার্কগুলোকে ধ্বংস করা।

ইউএসএস জেরাল্ড আর ফোর্ডটিতে ৪ হাজারের বেশি নাবিক ও ডজনখানেক যুদ্ধবিমান বহন রয়েছে। এই রণতরীটি এখন ক্যারিবীয় অঞ্চলে থাকা আইওও জিমা অ্যামফিবিয়াস রেডি গ্রুপ ও এক মেরিন এক্সপেডিশনারি ইউনিটসহ যুক্তরাষ্ট্রের অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করবে।

এসব ইউনিট নতুন গঠিত জয়েন্ট টাস্ক ফোর্স সাউদার্ন স্পিয়ারের অধীনে পরিচালিত হয়, অপরাধী নেটওয়ার্কগুলোকে ধ্বংস করাই যার লক্ষ্য বলে কমান্ড জানিয়েছে।

খুঁজুন