২০১৯ সালে হুট করেই অবসর নিয়েছিলেন টেস্ট ক্রিকেট থেকে। এরপর আর প্রথম শ্রেণির ম্যাচও খেলেননি। মনোযোগের পুরোটাই ঢেলে দেন সাদা বলের দিকে। কিন্তু হঠাৎ করেই আবার লাল বলে ফেরার ঘোষণা দিলেন মোহাম্মদ আমির। ইংলিশ ক্লাব গ্লুস্টারশায়ারের হয়ে কাউন্টিতে তিন ম্যাচ খেলবেন এই পাকিস্তানি পেসার।
আমির বলেন, ‘কাউন্টি চ্যাম্পিয়নশিপ দারুণ এক প্রতিযোগিতা এবং গ্লুস্টারশায়ারের খেলতে তর সইছে না। ইংলিশ কন্ডিশনে খেলতে ভালোবাসি আমি এবং খুব ভালো লাগছে এখানে এসে। তাই আশা করছি, দলের হয়ে ভালো পারফরম করতে পারব।’
মূলত আরেক পাকিস্তানি পেসার নাসিম শাহর ইনজুরিই সুযোগ করে দিয়েছে আমিরকে লাল বলে ফেরার। গ্লুস্টারশায়ারের হয়ে প্রথম ম্যাচ খেলতে নেমেই ইনজুরিতে পড়েন নাসিম। কাঁধের চোটের কারণে এক মাস মাঠের বাইরে থাকবেন ডানহাতি এই পেসার।
লাল বলে ফিরছেন আমির
লাল বলে ফিরছেন আমির
২০১৯ সালে হুট করেই অবসর নিয়েছিলেন টেস্ট ক্রিকেট থেকে। এরপর আর প্রথম শ্রেণির ম্যাচও খেলেননি। মনোযোগের পুরোটাই ঢেলে দেন সাদা বলের দিকে। কিন্তু হঠাৎ করেই আবার লাল বলে ফেরার ঘোষণা দিলেন মোহাম্মদ আমির। ইংলিশ ক্লাব গ্লুস্টারশায়ারের হয়ে
কাউন্টিতে তিন ম্যাচ খেলবেন এই পাকিস্তানি পেসার।আমির বলেন, ‘কাউন্টি চ্যাম্পিয়নশিপ দারুণ এক প্রতিযোগিতা এবং গ্লুস্টারশায়ারের খেলতে তর সইছে না। ইংলিশ কন্ডিশনে খেলতে ভালোবাসি আমি এবং খুব ভালো লাগছে এখানে এসে। তাই আশা করছি, দলের হয়ে ভালো পারফরম
করতে পারব।’মূলত আরেক পাকিস্তানি পেসার নাসিম শাহর ইনজুরিই সুযোগ করে দিয়েছে আমিরকে লাল বলে ফেরার। গ্লুস্টারশায়ারের হয়ে প্রথম ম্যাচ খেলতে নেমেই ইনজুরিতে পড়েন নাসিম। কাঁধের চোটের কারণে এক মাস মাঠের বাইরে থাকবেন ডানহাতি এই পেসার।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত