ঢাকার ঐতিহাসিক লালবাগ কেল্লায় অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ-উইন্ডিজ সিরিজের ট্রফি উন্মোচন অনুষ্ঠান। শুক্রবার সকাল ৮টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হয় ট্রফি উন্মোচন। এতে উপস্থিত ছিলেন দুই দলের অধিনায়ক।
মনোরম সকাল, প্রাচীন স্থাপত্য আর উচ্ছ্বাসে মুখর পরিবেশে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয় সিরিজের ট্রফি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও ওয়েস্ট ইন্ডিজের শাই হোপ।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানায়, এই আয়োজনের লক্ষ্য শুধু ক্রিকেট নয়, বরং দেশের ঐতিহ্য, সংস্কৃতি ও পর্যটনের সৌন্দর্যও তুলে ধরা। এটি বিসিবির ‘ক্রিকেট ট্যুরিজম উদ্যোগ’-এর অংশ, যা অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ পর্যটন বোর্ডের সহযোগিতায়।
আগামীকাল শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর থাকছে তিন ম্যাচের টি-টোয়েন্টি লড়াই। ইতোমধ্যেই ক্যারিবীয় দল ঢাকায় পৌঁছেছে।
লালবাগ কেল্লায় ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন
লালবাগ কেল্লায় ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন
ঢাকার ঐতিহাসিক লালবাগ কেল্লায় অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ-উইন্ডিজ সিরিজের ট্রফি উন্মোচন অনুষ্ঠান। শুক্রবার সকাল ৮টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হয় ট্রফি উন্মোচন। এতে উপস্থিত ছিলেন দুই দলের অধিনায়ক।মনোরম সকাল, প্রাচীন স্থাপত্য আর উচ্ছ্বাসে মুখর পরিবেশে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়
সিরিজের ট্রফি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও ওয়েস্ট ইন্ডিজের শাই হোপ।বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানায়, এই আয়োজনের লক্ষ্য শুধু ক্রিকেট নয়, বরং দেশের ঐতিহ্য, সংস্কৃতি ও পর্যটনের সৌন্দর্যও তুলে ধরা। এটি
বিসিবির ‘ক্রিকেট ট্যুরিজম উদ্যোগ’-এর অংশ, যা অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ পর্যটন বোর্ডের সহযোগিতায়।আগামীকাল শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর থাকছে তিন ম্যাচের টি-টোয়েন্টি লড়াই। ইতোমধ্যেই ক্যারিবীয় দল ঢাকায় পৌঁছেছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত