অসাংবিধানিক উপায়ে সরকার উৎখাতের চেষ্টা বাংলাদেশের জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের নেতারা।
লালদীঘি ময়দানে গণহত্যার ৩৫ বছর উপলক্ষে মঙ্গলবার চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের আলোচনা সভায় তারা এ মন্তব্য করেন। কোর্ট হিল প্রাঙ্গণে অনুষ্ঠিত এ আলোচনা সভায় বক্তারা গণহত্যার নির্দেশদাতা দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি জেসি মণ্ডলকে দেশে এনে রায় কার্যকর করার দাবি জানান। ১৯৮৮ সালের ২৪ জানুয়ারি লালদীঘি ময়দানে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনায় সমাবেশে পুলিশ নির্বিচারে গুলি চালায়। শেখ হাসিনা বেঁচে গেলেও পুলিশের গুলিতে প্রাণ দেন ২৪ জন। এই গণহত্যার মামলায় পুলিশের পাঁচ সদস্যকে মৃত্যুদণ্ড দেয় আদালত।
লালদীঘি ময়দানে গণহত্যার ৩৫ বছর
লালদীঘি ময়দানে গণহত্যার ৩৫ বছর
অসাংবিধানিক উপায়ে সরকার উৎখাতের চেষ্টা বাংলাদেশের জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের নেতারা।লালদীঘি ময়দানে গণহত্যার ৩৫ বছর উপলক্ষে মঙ্গলবার চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের আলোচনা সভায় তারা এ
মন্তব্য করেন। কোর্ট হিল প্রাঙ্গণে অনুষ্ঠিত এ আলোচনা সভায় বক্তারা গণহত্যার নির্দেশদাতা দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি জেসি মণ্ডলকে দেশে এনে রায় কার্যকর করার দাবি জানান। ১৯৮৮ সালের ২৪ জানুয়ারি লালদীঘি ময়দানে
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনায় সমাবেশে পুলিশ নির্বিচারে গুলি চালায়। শেখ হাসিনা বেঁচে গেলেও পুলিশের গুলিতে প্রাণ দেন ২৪ জন। এই গণহত্যার মামলায় পুলিশের পাঁচ সদস্যকে মৃত্যুদণ্ড দেয় আদালত।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত