রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর লালমনিরহাট সদর হাসপাতালটি কুকুরের দখলে !

লালমনিরহাট সদর হাসপাতালটি কুকুরের দখলে !

লালমনিরহাট প্রতিনিধি ঃ 

লালমনিরহাট সদর হাসপাতালটি এখন কুকুরের দখলে অব্যাবস্থাপনাই দায়ী  দাবী  সাধারণ সাধারণ মানুষের। জেলা সদর হাসপাতালে মুলপ্রবেশপথটি জলাতঙ্ক রোগ বাহী  কুকুরের দখলে।  শত-শত রোগীরা এই হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা সহ তাদের অভিভাবকরা আতঙ্কিত। গত কয়েক মাস যাবত এই হাসপাতালে  অব্যাবস্থপনা লক্ষ্য করা যাচ্ছে, এখনে  চিকিৎসা নিতে আসা রোগীরা ও স্থানীয় সচেতন মহল এ অভিযোগ উপস্থাপন করেন।  

এমনিতেই  কয়েকজন চিকিৎসক সময়মতো হাসপাতাল চেম্বারে উপস্থিত না থাকারও অভিযোগ রয়েছে।  বেওয়ারিশ কুকুরের উপদ্রপ বৃদ্ধি পাওয়ায় তারা কুকুরের সামনে দিয়ে আতঙ্কে নিরুপায় হয়ে  হাসাপাতালে রোগীর চিকিৎসা করাতে আসেন ।  এবিষয়ে হাসপাতালের তত্বাবধায়ক ডাক্তার  রমজান আলীর সাথে জানতে চাইলে  ঔদ্ধত্য আচরনে একজন নারী নিজেকে  আরএমও  পরিচয়ে তথ্য না দেয়ার ব্যাপারে তত্বাবধায়ককে অনুরোধ করেন এবং সাংবাদিক বা সংবাদকর্মীদেরকে উপরের নির্দেশ ছাড়া ভালো মন্দ কোন প্রশ্নের বিষয়ে কথা না বলার কথা বলে দুজনেই কক্ষ ত্যাগ করেন।  হাসপাতালের নানান বিষয়ে   অব্যাস্থাপনা সহ  কুকুরের উপস্থিতি পাশকাটিয়ে যান।  

এবিষয়ে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি লালমনিরহাট হাসপাতালে এসে সরেজমিনে দেখে মতামত দিতে চান।

খুঁজুন