সোমবার, ৮ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর লালমনিরহাটে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু

লালমনিরহাটে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু

নিজস্ব প্রতিনিধি,লালমনিরহাট :

লালমনিরহাটের হাতীবান্ধায উপজেলায় আগুন পোহাতে গিয়ে দগ্ধ ফাতেমা বেগম (৭৬) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার সন্ধ্যায় হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় । এর আগে  সকালে উপজেলার বাড়াই পাড়া গ্রামে আগুন পোহাতে গিয়ে তিনি দগ্ধ হন। 

নিহত বৃদ্ধা ফাতেমা বেগম উপজেলার বাড়াই পাড়া গ্রামের মৃত রুহুল্লাহ স্ত্রী। 

জানা গেছে, শীত নিবারনের জন্য পাশের বাড়িতে আগুন পোহাতে যায় বৃদ্ধা ফাতেমা বেগম। আগুন পোহাতে গিয়ে কখন পড়নের কাপড়ে আগুন লেগেছে বুজতে পারেনি। এমতাবস্থায় শাড়িতে আগুন লালে শরীরে , তাৎক্ষণিক তার শরীরের বেশ কিছু অংশ পুড়ে যায়। পরে তার আত্মচিৎকারে স্থানীয়রা উদ্ধার করে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আর সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

এ বিষয়ে নিহতের ছেলে শাহ আলম বলেন, আমার মা আগুন পোহাতে গিয়ে দগ্ধ হন। পরে হাতিবান্ধা হাসপাতালে ভর্তি করা হয়। আর সেখানে  চিকিৎসাধীন অবস্থায় গুরুতর অসুস্থ হলে তার উন্নত চিকিৎসার জন্য রংপুরে প্রেরন করা হয়। 

এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: আনোয়ারুল হক বলেন, আগুনে দগ্ধ ওই বৃদ্ধাকে হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর তার অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে করা হয়। কিন্তু সেখানে নিয়ে যাওয়ার আগেই তার মৃত্যু হয়েছে। 

স্থানীয় টংভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম হোসেন ওই বৃদ্ধার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

খুঁজুন