সোমবার, ৮ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর লালমনিরহাটে বিদ্যুৎ স্পৃষ্টে মারাগেছে স্কুলছাত্র

লালমনিরহাটে বিদ্যুৎ স্পৃষ্টে মারাগেছে স্কুলছাত্র

নিজস্ব প্রতিনিধি :

লালমনিরহাটের কালীগঞ্জে বয়লার মুরগীর খামার পরিস্কার করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক স্কুলছাত্র নিহত হয়েছে।

আজ শুক্রবার বিকেল ৪ টার দিকে উপজেলার গোড়ল ইউনিয়নের সেবকদাস গ্রামে এ দূর্ঘটনা ঘটে।

নিহত স্কুলছাত্রের নাম মোঃ শাহীন, সে নিথক এস.এসইচ.পি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্র।এবং সেবকদাস এলাকার হাফিজুল ইসলাম বাচ্চার পুত্র।

স্থানীসূত্রে জানাগেছে নিহত স্কুলছাত্র শাহীন দুপুরের খাবার শেষে তাদের বাড়ী সংলগ্ন বয়লার মুরগীর খামারে কোদাল দিয়ে মেঝে পরিস্কার করছিলো।খামার ঘরের ছাদ থেকে ঝুলে থাকা বিদুৎতের তার শাহিনের কোদালে লেগে কেটে যায় এবং কাটা তার তার গায়ে জড়িয়ে ঘঠনাস্থলেই বিদুৎ স্পৃষ্ট হয়ে নিহত হয় শাহীন।স্থানীয় বাসিন্দা শাহারআলী জানায়,নিজের কাজে ব্যস্ত ছিলাম হঠাৎ শুনলাম প্রতিবেশী স্কুলছাত্র শাহীন বিদুৎ স্পৃষ্টে নিহত হয়েছে।শান্ত ও ভদ্র স্বভাবের ছিলো ছেলেটি।

গোড়ল ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আমিন জানান পানির লাইন সংযোগ দেয়ার সময় বিদ্যুত স্পৃষ্টে মারাগেছে শাহীন। পুলিশ ঐ বাড়িতে এখনো রয়েছে এবং নিয়মানুযায়ী পদক্ষেপ গ্রহণ করার প্রস্তুতি চলছে। 

খুঁজুন