রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর লালমনিরহাটে বিপুল পরিমাণ মাদক সহ গ্রেফতার তিন

লালমনিরহাটে বিপুল পরিমাণ মাদক সহ গ্রেফতার তিন

লালমনিরহাটে পৌরসভার ৫ নং ওয়ার্ডের আদর্শপাড়া গ্রামে মাদক সম্রাট এরশাদুলের নিজ বাড়ী থেকে বিপুল পরিমাণ মাদকাসক্তি সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।  গ্রেফতারকৃত আসামিরা হলেন,  এরশাদুল তার স্ত্রী রুনা ও এরশাদুলের ভাই  নুরুন্নবী।  আজ দুপুরে বিশেষ তথ্যমতে এস আই নুর আলম প্রথামে ওই বাড়ীতে উপস্থিত হয়ে নিশ্চিত হয়ে সদর থানার অফিসারইনচার্জ এরশাদুল আলমকে খবর দিলে পরে সার্কেল এসপি মারুফা জামান এর উপস্থিতিতে এরশাদুলের বাড়ীতে খোঁজা খুঁজি করে রয়াল স্টিজ ৪ বোতল,ফেন্সিডিল ৬৩ বোতল,গাজা ৩ কেজি ৬ শ গ্রাম,জেপিন ২ গ্রাম ও হিরোইন ১৪ গ্রাম সহ মাদকদ্রব্য মাপার আধুনিক যন্ত্র সহ তিনজনকে গ্রেফতার করে সদর থানায় নিয়ে আসে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামল করার প্রস্তুতি চলছে।  এরশাদুল ও নুরুন্নবীর বিরুদ্ধে এ পর্যন্ত একাধিক মাদক মামলা বিচারাধীন রয়েছে মর্মে পুলিশ কর্তারা জানান।

খুঁজুন