রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর লালমনিরহাটে বিভিন্ন মন্দিরে উদযাপন হয়েছে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী

লালমনিরহাটে বিভিন্ন মন্দিরে উদযাপন হয়েছে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী

লালমনিরহাট প্রতিনিধি : জেলা সদর সহ পাটগ্রাম উপজেলায় আনন্দ উৎসবের মধ্য দিয়ে পালিত হয়েছে সনাতনী জনগোষ্ঠীর ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী। আজ সেমবার দুপুরে লালমনিরহাট শ্রী শ্রী গৌরিশঙ্কর গোশালা সোসাইটি চত্বরে সমবেত পূজা উদযাপন পরিষদের আয়োজনে উৎসব মুখর পরিবেশে উদযাপিত হয়েছে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী।  এসময় সোসাইটি চত্বরে আলোচনা সভা ও মঙ্গল দ্বীপ জ্বালিয়ে জন্মাষ্টমীর শুভ সূচনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি  আলোকিত লালমনিরহাটের রুপকার সাবেক উপমন্ত্রী বিএনপির জাতীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।  তিনি তাঁর বক্তব্যে বলেন, 

ছাত্র বৈষম্যের আন্দোলন যাদের আত্মত্যাগ এবং শহিদ হয়েছেন তাদেরকে স্যালুট, তারা একটি সৈর সরকারের পতন ঘটিয়েছে, আনরা এই বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক চেতনার দেশ, একটি জগতদল পাথর থেকে একটু শান্তি পেয়েছে এ দেশের মানুষ, শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে সকলকে শুভেচ্ছা জানিয়ে আরও বলেন পৃথিবীতে যখন জুলুম, অত্যাচার, অন্যায়, ধর্ষন ব্যভিচার দেখা দিয়েছিলো ঠিক তখনই শ্রী কৃষ্ণের আবির্ভাব হয়েছিল। বাচ্চাদেরকে স্কুলে পাঠান, ষড়যন্ত্র হচ্ছে সেদিকে সবাইকে সচেতন হতে হবে প্রশাসনকে  সহযোগিতা করুন, ষড়যন্ত্রকে কঠোর হস্তে দমন করতে হবে - এ দেশ আমার বাবা সহ ৩০  লাখ শহিদের রক্তে করা স্বাধীনতার দেশ,  আমরা বাংলাদেশকে একটি মানবিক রাষ্ট্র গড়তে চাই।  

জেল াপূজা উদযাপন পরিষদের সভাপতি হীরা লাল রায়ের সভাপতিত্বে  এসময় আরও উপস্থিত ছিলেন,  জেলা প্রশাসক মোহাম্মদ উল্লাহ, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শৈলেন্দ্র কুমার রায়, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিবেন্দ্র নাথ রায় শিবু প্রমুখ।  আলোচনা সভা শেষে শহরে একটি শান্তিপূর্ণ শোভাযাত্রা প্রদক্ষিণ করে পুনরায় সোসাইটি চত্বরে সমাপ্ত হয়। আইনশৃঙ্খলা রক্ষায় র‍্যাব, সেনাবাহিনী ও পুলিশ প্রশাসনের টহল ছিল।

 অপর দিকে পাটগ্রামে শুভ জন্মাষ্টমী পালন উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। 

পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা পালন করেন পাটগ্রাম উপজেলার সকল সনাতন ধর্মলম্বীরা। এ সময় উপস্থিত ছিলেন পাটগ্রাম পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ সালাউজ্জামান ওপেল আরো উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা ছাত্র যুব ঐক্য পরিষদ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, গীতা পরিষদ, পূজা উদযাপন পরিষদের সকল নেতৃবৃন্দ ও পাটগ্রাম উপজেলার সকল সনাতন ধর্মলম্বীরা।এ সময় পাটগ্রাম কেন্দ্রীয় শ্রী শ্রী মা পাটেশ্বরী মন্দির হতে শহরের  বিভিন্ন স্থান পরিক্রমা করে একটি মঙ্গল শোভাযাত্রা হয়। মঙ্গল শোভাযাত্রাটি উদ্বোধন করেন পাটগ্রাম পৌর বিএনপির সভাপতি মোঃ সালাউজ্জামান ওপেল। তিনি সংখ্যালঘুদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং সন্রাশী বাহিনীদের  হুঁশিয়ারি দিয়ে বলেন যারা সংখ্যালঘুদের উপর আঘাত করবে ,অরাজকতা সৃষ্টি করবে তাদের কাউকে ছাড় দেয়া হবে না ।পরিশেষে সকল হিন্দু ধর্মাবলম্বীদের শান্তিপূর্ণভাবে সকল ধর্মকার্য সম্পূর্ণ করার আহ্বান জানান। আজ রাত ৮ টার পর গোশালা কৃষ্ণ মন্দির, ইস্কন মন্দির, পাটেশ্বরী মন্দির সহ বাড়ীতে বাড়ীতে ও বিভিন্ন মন্দিরে ভগবান শ্রী কৃষ্ণের জন্ম তিথি উপলক্ষে আজ পূজার্চনা অনুষ্ঠিত হবে।  

খুঁজুন