রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর লালমনিরহাটে ফের বন্যার শঙ্কা

লালমনিরহাটে ফের বন্যার শঙ্কা

লালমনিরহাটে  তিস্তা ও ধরলায় ফের পানি বৃদ্ধি পেয়ে বিপদ সীমার কাছাকাছি তিস্তার পানি,তৃতীয় দফায় বন্যার শঙ্কা। 

উজানের পাহাড়ি ঢল ও ভারি বর্ষন অব্যাহত থাকলে দুপুর নাগাদ লালমনিরহাটে দেখা দিতে পারে বন্যা।  এর আগের ২ দফায় বন্যা সহ ভারি বর্ষনের দরুন ধরলা পাড়ের বাঁধে দেখা দিয়েছে ধ্বস। তিস্তা নদী পাড়ের রাজপুর ইউনিয়নে নদী গর্ভে বিলিন হয়েছে একটি পরিবারের বসত বাড়ী। নদীর তীর রক্ষায় এখন পর্যন্ত কোন প্রকার বরাদ্দ না আসলেও স্থানীয় সংসদ সদস্য পানি সম্পদ মন্ত্রণালয়ের নিকট ধরলা ও তিস্তা  পাড়ে ক্ষতিগ্রস্ত কয়েকটি স্থানের জন্য  সামান্য কিছু সংস্কার কাজের বরাদ্দ নিয়েছেন যার অর্থ ছাড় না হওয়ায়   এখনো কাজ শুরু হয়নি।জেলার পাচটি উপজেলায় ১৩ ইউনিয়নের ১৮ গ্রামের মানুষজন সবথেকে বেশী ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা রয়েছে। 

খুঁজুন