শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
প্রবাস লালমনিরহাটে রবিউলের মরদেহ ফেরত দিয়েছে বিএসএফ

লালমনিরহাটে রবিউলের মরদেহ ফেরত দিয়েছে বিএসএফ

নিজস্ব প্রতিনিধি,লালমনিরহাট:

 ভারতীয় বিএসএফ'র গুলিতে নিহত রাবিউল ইসলাম ওরফে টুকলুর মরদেহ ২৪:ঘন্টাপর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গতকাল রবিবার  দিবাগত রাতে  পাটগ্রাম উপজেলার তিনবিঘা করিডোরে  হস্তান্তর করে। 

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাবিউলের মরদেহ ভারতীয় পুলিশ ময়নাতদন্ত শেষে বিএসএফ'র মাধ্যমে দুই দেশের পুলিশের উপস্থিতিতে বিজিবির কাছে হস্তান্তর করে। লাশ গ্রহণের পরপর নিহত রাবিউলের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি নিহতের ঘটনায় রবিবার বিকেলে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়েছে বিজিবি।

উল্লেখ্য, রোববার ভোর ৪টার দিকে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার আঙ্গরপোতা বিওপি সীমান্তের ১নং মেইন পিলারের কাছাকাছি ভারতীয় অংশে বিএসএফের একটি টহল দলের গুলিতে নিহত হয় রাবিউল। পরে বিএসএফের সহযোগিতায় কোচবিহারের মেখলিগঞ্জ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে যায়। তার ময়না তদন্ত শেষে মরদেহ ফেরত দেয়।

খুঁজুন