রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর লালমনিরহাটে হিন্দুদের সম্প্রীতি সমাবেশে অনুষ্ঠিত

লালমনিরহাটে হিন্দুদের সম্প্রীতি সমাবেশে অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি,লালমনিরহাট:

হিন্দুদেরকে নিয়ে ভারত যাওয়ার সাজানো নাটক করায় রাষ্ট্র বিরোধী মামলায় হাতিবান্ধার সাবেক এমপি মোতাহার হোসেন ও উপজেলা চেয়ারম্যান বাচুকে গ্রেপ্তারের দাবি করা সহ বাংলাদেশের হিন্দুদের ৬৫-৭০ ভাগ জমি দখল করেছে আওয়ামীলীগ নেতারা, হিন্দুদেরকে ব্যবহার করে বিএনপি চায় আলোকিত বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ সবাই সজাগ থাকবেন যে বাংলাদেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ভাই ভাই একসাথে বুক মিলিয়ে থাকতে চাই, আওয়ামীলীগ নানান ষড়যন্ত্র করছে সেদিকে খেয়াল রাখবেন যাতে তার ষড়যন্ত্র করতে না পারে - লালমনিরহাটে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের সমাবেশে কেন্দ্রীয় বিএনপির নেতা অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। স্থানীয় মিশন মোড় চত্বরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন তিনি।  

এসনয় হিন্দু জনগোষ্ঠীর নেতৃবৃন্দরা বলেন, লালমনিরহাট জেলায় বিএনপি নেতা জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুতেই আস্থা তাদের।  কয়েকটি কয়েকটি স্থানে আওয়ামিলীগের কমিটিতে থাকায় ৩/৪ জনের বাড়ীতে হামলা করায় জেলা বিএনপি দ্রুত সেই সকল নেতা কর্মীর বিরুদ্ধে দলীয় ব্যবস্থা গ্রহন করেন এবং যাতে করে আর কোন নতুন ঘটনা না ঘটে সেদিকে জেলাবাসীকে  সজাগ থাকতে সবাইকে বলেন ।

খুঁজুন