সোমবার, ৮ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর লালমনিরহাটে কমরেড চিত্তরঞ্জন দেবের নামে সড়কের নামকরণ

লালমনিরহাটে কমরেড চিত্তরঞ্জন দেবের নামে সড়কের নামকরণ

 নিজস্ব প্রতিনিধিঃ 

লালমনিরহাট পৌরসভার মেয়র কর্তৃক সাপটানা সড়কের নামকরণ করা  হয়েছে  “বীর মুক্তিযোদ্ধা কমরেড চিত্তরঞ্জন দেব সড়ক। লালমনিরহাট পৌর মেয়র রেজাউল করিম স্বপন নামকরণ টি ঘোষণা করেন।

গত বছর ৬ ডিসেম্বর কমরেড চিত্তরঞ্জন দেবের ৩৬ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভায় লালমনিরহাট পৌরসভার মেয়র স্বপন এ ঘোষণা দিয়েছিলেন। আগামীকাল কমরেড চিত্তরঞ্জন দেবের ৩৭ তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে সোমবার বিকেলে লালমনিরহাটের সাপটানা সড়কে নামফলক লাগিয়ে আনুুষ্ঠানিক ভাবে ঘোষণা দেন।

উল্লেখ্য, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, লালমনিরহাটকে মহকুমা ও জেলায় রুপান্তর করার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন কমরেড চিত্তরঞ্জন দেব। এ কারণে দল-মত নির্বিশেষে লালমনিরহাটের জনগণ তাঁকে অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করেন।


এ ব্যাপারে মেয়র রেজাউল বলেন, লালমনিরহাটের ইতিহাস এবং ঐতিহ্যের সাথে একটি গুরুত্বপূর্ণ নাম কমরেড চিত্তরঞ্জন দেব। আমাদের এই লালমনিরহাটকে মহকুমা এবং জেলা করার পেছনে উনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং আমাদের মহান মুক্তিযুদ্ধের উনি একজন অন্যতম সংগঠক ছিলেন। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর বাড়ির সামনের প্রধান সড়কটির নাম “বীর মুক্তিযোদ্ধা কমরেড চিত্তরঞ্জন দেব সড়ক ” হিসেবে লালমনিরহাট পৌরসভার পক্ষ থেকে এ নামকরণ করা হয়েছে। এ ছাড়াও এ শহরের ৬ জন বীর মুক্তিযোদ্ধা শহীদ হয়েছিলেন, তাদের নামে এবং সাবেক এমপি আলহাজ্ব আবুল হোসেন, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মকবুল হোসেন সহ আমাদের জীবন্ত কিংবদন্তি বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন আজিজুল হক বীর প্রতীক এই দশ জনের নামে আমরা লালমনিরহাট পৌরসভার পক্ষ থেকে এই শহরের দশটি গুরুত্বপূর্ণ সড়কের নামকরণ করেছি।  আমি মনে করি আগামী প্রজন্ম এসব গুণী মানুষ সম্পর্কে জানতে পারবে এবং লালমনিরহাটের ইতিহাস এবং ঐতিহ্যের সাথে আরও বেশি পরিচিত হতে পারবে।

খুঁজুন