নিজস্ব প্রতিবেদক : লালমনিরহাটে "কালেমাগো মুসলমান, এক হও এক হও!" প্রতিপাদ্যকে সামনে রেখে ১২ রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াছাল্লাম উপলক্ষে এক বিশাল র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ রবিউল আউয়াল) সকাল ১১টায় লালমনিরহাট কেন্দ্রীয় জামে মসজিদ ও মুছলিহীন লালমনিরহাট জেলা শাখার আয়োজনে এ বিশাল র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ র্যালি শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন লালমনিরহাট কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ঈমাম আলহাজ্ব মাওঃ মোঃ আতিকুর রহমান, সাধারণ সম্পাদক এডিএম সগীর প্রমুখ। এ সময় লালমনিরহাট কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সহ-সভাপতি আলহাজ্ব মোঃ আবু বাতেন রতন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর শাহ্সহ অন্যান্য সদস্যবৃন্দ ও মুছলিহীন লালমনিরহাট জেলা শাখার নেতৃবৃন্দ এবং ধর্মপ্রাণ মুসল্লীবৃন্দ উপস্থিত ছিলেন।
এ বিশাল র্যালিটি লালমনিরহাট কেন্দ্রীয় জামে মসজিদ হতে শুরু হয়ে লালমনিরহাট জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।