সোমবার, ৮ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর লালমনিরহাটে পৃথক অভিযানে ৯ মাদক কারবারি আটক

লালমনিরহাটে পৃথক অভিযানে ৯ মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিনিধি,লালমনিরহাট: 

জেলা সদর লালমনিরহাট থানা পুলিশের পৃথক পৃথক তিনটি অভিযানে ৩৫ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল সহ ০২ জন, ১০ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিলসহ ০২ জন, এবং ০২ কেজি মাদকদ্রব্য গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার, মাদকদ্রব্য পরিবহনে ব্যবহৃত ০১টি ব্যাটারী চালিত অটো রিক্সা জব্দ।

পুলিশ সুপার লালমনিরহাট এর দিক নির্দেশনায় লালমনিরহাট থানার অফিসার ইনচার্জ  মোঃ ওমর ফারুক এর নের্তৃত্বে মাদকবিরোধী অভিযানে লালমনিরহাট থানা পুলিশের অভিযান টিম এর এসআই দীপ্ত কুমার সিং সঙ্গীয় ফোর্সসহ ১নং মোগলহাট ইউনিয়নের দুরাকুটি মৌজাস্থ বিষবাড়ী এলাকার সামনে মোগলহাট টু লালমনিরহাট গামী পাকা রাস্তার ওপর হইতে আসামী মিস্টার আলী(৩৮), পিতা-মৃত-জহুরুল হক, সাং- দুর্গাপুর, থানা- আদিতমারী, জেলা -লালমনিরহাট,মোঃ সাজ্জাদ কবির @ রতন (৪১), পিতা-মোঃ ফারুক হোসেন, সাং- মিয়াপাড়া দোয়ানীটারী, থানা- হারাগাছ, জেলা -রংপুরদ্বয়কে হাতে নাতে গ্রেফতার করেন। 

এছাড়াও থানা পুলিশের অপর অভিযানে এসআই মোঃ আশরাফুল ইসলাম ফোর্সসহ লালমনিরহাট থানাধীন ০৮ নং গোকুন্ডা ইউনিয়নের তিস্তা এলাকা হইতে আসামী মোঃ আব্দুর রহিম(২৮), পিতা-মোঃ আজিজার রহমান, গ্রাম- দুলালী, ইউপি-গোরল ০৬নং ওয়ার্ড , থানা- কালীগঞ্জ, জেলা -লালমনিরহাট, মোঃ মামুন শেখ (২২), পিতা-তছির উদ্দিন, মাতা-মোছাঃ মাছুদা বেগম, গ্রাম- বেড়াভাঙ্গা, থানা- পলাশবাড়ী, জেলা -গাইবান্ধাদ্বয়কে হাতে নাতে গ্রেফতার করেন।


একই এলাকায় আরেকটি অভিযানে এসআই মোঃ রুহুল ইসলাম ০২ কেজি মাদকদ্রব্য গাঁজাসহ আসামী মোঃ আনিছুর রহমান, পিতা- মোঃ আলেফ উদ্দিন, সাং-রতিপুর বাতানটারী, থানা ও জেলা- লালমনিরহাটকে হাতে নাতে গ্রেফতার করেন। এসময় মাদকদ্রব্য গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি ব্যাটারী চালিত পুরাতন অটো রিক্সা জব্দ করে।

 মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পৃথক পৃথক মাদক মামলা রুজু করে। বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট সদর থানার অফিসার ও ওমর ফারুক।

খুঁজুন