নিজস্ব প্রতিনিধিঃ
লালমনিরহাটে নিষিদ্ধ ঘোষিত জেএমবির তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত জেলা জজ মোঃ মিজানুর রহমান।
সোমবার (২১ নভেম্বর) লালমনিরহাট জেলা দায়রা জজ ও সন্ত্রাস বিরোধী ট্রাইবুনাল এক এর বিজ্ঞ বিচারক মো মিজানুর রহমান এ আদেশ প্রদান করেন। যাজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীরা হলেন, আসাদুজ্জামান, শফিক ও মোখলেছার রহমান। সন্ত্রাস বিরোধী আইনে তাদের সাজা প্রদান করে আদালত।
এছাড়া অপর আসামী তফিজুল ইসলামসহ মোট চার জঙ্গীকে দোষী সাব্যস্ত করে ১৪ বছর কারাদন্ডের আদেশ দেন। এদের প্রত্যেকের বাড়ি পাটগ্রাম উপজেলার বিভিন্ন গ্রামে। মামলা সুত্রে জানা যায়, ২০১৮ সালের ৮ আগষ্ট গোপন সূত্রের ভিত্তিতে র্যাব ১৩ এর একটি টহল দল সন্ধ্যায় পাটগ্রাম পৌরসভা এলাকার একটি কাঠমিস্ত্রীর দোকানে অভিযান চালিয়ে আসামীদের হাতেনাতে আটক করে এবং আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন, গুলি ও জেহাদী বই ও প্রচারপত্র উদ্ধার করে।
দীর্ঘ চার বছর পর আজ লালমনিরহাট দায়রা জজ ও বিচারক সন্ত্রাস বিরোধী ট্রাইবুনাল মোঃ মিজানুর রহমান এই রায় প্রদান করেন।
লালমনিরহাটে তিন জঙ্গির যাবজ্জীবন কারাদণ্ড
লালমনিরহাটে তিন জঙ্গির যাবজ্জীবন কারাদণ্ড
নিজস্ব প্রতিনিধিঃ লালমনিরহাটে নিষিদ্ধ ঘোষিত জেএমবির তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত জেলা জজ মোঃ মিজানুর রহমান।সোমবার (২১ নভেম্বর) লালমনিরহাট জেলা দায়রা জজ ও সন্ত্রাস বিরোধী ট্রাইবুনাল এক এর বিজ্ঞ বিচারক মো মিজানুর রহমান এ আদেশ প্রদান করেন। যাজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীরা হলেন, আসাদুজ্জামান, শফিক ও মোখলেছার রহমান।
সন্ত্রাস বিরোধী আইনে তাদের সাজা প্রদান করে আদালত।এছাড়া অপর আসামী তফিজুল ইসলামসহ মোট চার জঙ্গীকে দোষী সাব্যস্ত করে ১৪ বছর কারাদন্ডের আদেশ দেন। এদের প্রত্যেকের বাড়ি পাটগ্রাম উপজেলার বিভিন্ন গ্রামে। মামলা সুত্রে জানা যায়, ২০১৮ সালের ৮ আগষ্ট গোপন সূত্রের ভিত্তিতে র্যাব ১৩ এর একটি টহল
দল সন্ধ্যায় পাটগ্রাম পৌরসভা এলাকার একটি কাঠমিস্ত্রীর দোকানে অভিযান চালিয়ে আসামীদের হাতেনাতে আটক করে এবং আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন, গুলি ও জেহাদী বই ও প্রচারপত্র উদ্ধার করে।দীর্ঘ চার বছর পর আজ লালমনিরহাট দায়রা জজ ও বিচারক সন্ত্রাস বিরোধী ট্রাইবুনাল মোঃ মিজানুর রহমান এই রায় প্রদান করেন।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত