রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর লালমনিরহাটে ট্রাক, কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সম্পাদককে বহিষ্কার

লালমনিরহাটে ট্রাক, কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সম্পাদককে বহিষ্কার

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং ২৪৯৪ এর সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৪ জুলাই) লালমনিরহাট জেলা ট্রাক ট্যাংকলড়ী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন রেজি নং-২৪৯৪ এর কার্যালয়ে লালমনিরহাট জেলা ট্রাক ট্যাংকলড়ী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন রেজি নং-২৪৯৪ এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।


এ সময় লালমনিরহাট জেলা ট্রাক ট্যাংকলড়ী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন রেজি নং-২৪৯৪ এর সভাপতি শ্রী পুলিন চন্দ্র রায়, সহ-সভাপতি মোঃ নুর ইসলাম নুরু, সহসাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান, মোঃ হাসান আলী, অর্থ সম্পাদক মোঃ মহুবর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ আওলাদ হোসেন, সড়ক সম্পাদক মোঃ আনোয়ার সরকার, দপ্তর সম্পাদক মোঃ সিফাত হোসেন মুন্না, কার্যনির্বাহী সদস্য মোঃ রাজু আহম্মেদ, রবিউল ইসলাম বুলবুল (ভূল্লা), মোঃ আব্দুস ছামাদ, মোঃ তৈয়ব আলী সরকার উপস্থিত ছিলেন।


পূর্ব সভার সিদ্ধান্ত সমূহ পঠন ও অনুমোদন, সংগঠন এর সাধারণ সম্পাদক জনাব আবুল কালাম আজাদ আর সংগঠনের পরিপন্থি ও স্বেচ্ছাচারি কার্যকলাপের উপর আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ, সংগঠন এর কার্যক্রম গতিশীল ও বিধি সম্মত করণে আলোচনা, বিবিধ আলোচনা বিষয়ের আলোকে সভার কার্য্য বিবরণী বহিতে সভার গৃহীত সিদ্ধান্তবলী উল্লেখ করে স্বাক্ষর করেন লালমনিরহাট জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-২৪৯৪ এর সভাপতি বাবু পুলিন চন্দ্র রায়।

উল্লেখ্য যে, গঠনতন্ত্রের অনুচ্ছেদ ১৩ এর 'ঘ' এবং ১৪ এর 'ক' ধারা মোতাবেক সাধারণ সম্পাদক জনাব মোঃ আবুল কালাম আজাদ এর বহিঃস্কার আদেশ সর্বসম্মতিক্রমে কার্যকর করা হইলো। গঠনতন্ত্র মোতাবেক সাধারণ সম্পাদক শূন্য পদে সহ-সাধারণ সম্পাদক ১নং জনাব মোঃ কামরুজ্জামান সাহেব ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালনের সিদ্ধান্ত গৃহীত হলে সভায় সভাপতি মহোদয়কে সাধারণ সম্পাদক জনাব আবুল কাল আজাদকে বহিঃস্কার বা অব্যাহতি পত্র প্রদান ও তদস্থলে সহ-সাধারণ সম্পাদক ১নং জনাব মোঃ কামরুজ্জামানকে সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান এর পত্র প্রেরন করবে সর্বসম্মতিক্রে অনুরোধ জানানো হয়।

পরে এক দিন লালমনিরহাট জেলা ট্রাক ট্যাংকলড়ী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন রেজি নং-২৪৯৪ সাংবাদিক সম্মেলন করেন।

খুঁজুন