আগামী ১২ ঘণ্টার মধ্যে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ১৭ আগস্ট আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক এ তথ্য জানান।
আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, সোমবার (১৮ আগস্ট) সকাল ৯টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এ সময় দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
পরবর্তী পূর্বাভাস
১৮ আগস্ট (সোমবার সকাল ৯টা থেকে ২৪ ঘণ্টা): রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকার কিছু জায়গায় বৃষ্টি হতে পারে।
১৯ আগস্ট (মঙ্গলবার সকাল ৯টা থেকে ২৪ ঘণ্টা): খুলনা, বরিশাল, চট্টগ্রামের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেটের কিছু এলাকায় বৃষ্টি হতে পারে।
২০ আগস্ট (বুধবার সকাল ৯টা থেকে ২৪ ঘণ্টা): রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের অধিকাংশ এলাকায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশালের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে।
২১ আগস্ট (বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ২৪ ঘণ্টা): রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
লঘুচাপ সৃষ্টির আভাস, বৃষ্টি নিয়ে নতুন বার্তা
লঘুচাপ সৃষ্টির আভাস, বৃষ্টি নিয়ে নতুন বার্তা
আগামী ১২ ঘণ্টার মধ্যে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ১৭ আগস্ট আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক এ তথ্য জানান।আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, সোমবার (১৮ আগস্ট) সকাল ৯টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।এ সময় দেশের
কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।পরবর্তী পূর্বাভাস১৮ আগস্ট (সোমবার সকাল ৯টা থেকে ২৪ ঘণ্টা): রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকার কিছু জায়গায় বৃষ্টি হতে পারে।১৯ আগস্ট (মঙ্গলবার সকাল ৯টা থেকে ২৪ ঘণ্টা): খুলনা, বরিশাল, চট্টগ্রামের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেটের কিছু এলাকায়
বৃষ্টি হতে পারে।২০ আগস্ট (বুধবার সকাল ৯টা থেকে ২৪ ঘণ্টা): রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের অধিকাংশ এলাকায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশালের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে।২১ আগস্ট (বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ২৪ ঘণ্টা): রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত