পাম অয়েলের দাম লিটারে ১৯ টাকা কমিয়ে ১৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে সয়াবিনের দাম অপরিবর্তিত রয়েছে। মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এ তথ্য জানান।
তিনি জানান, আন্তর্জাতিক বাজারে পাম অয়েলের দাম কমায় সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। পাম অয়েল মোট ভোজ্যতেলের ৬০ ভাগ বলেও জানান তিনি।
বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন ভোজ্যতেলের আন্তর্জাতিক ও স্থানীয় বাজারের সরবরাহ ও চাহিদা পর্যবেক্ষণ করে থাকে। সম্প্রতি আন্তর্জাতিক বাজারে পাম অয়েলের দাম নিম্নমুখী হওয়ায় কমিশনের সুপারিশে প্রতি লিটার খোলা পাম অয়েলের দাম ১৬৯ টাকা থেকে ১৫০ টাকায় নির্ধারণ করা হয়েছে। এতে ভোক্তারা লিটারে ১৯ টাকা কমে পাম অয়েল কিনতে পারবেন। তবে সয়াবিন তেল পূর্বের মতো লিটার ১৮৯ টাকা (বোতল) অপরিবর্তিত থাকবে। প্রসঙ্গত, স্থানীয় বাজারে মোট ভোজ্যতেলের ৬০ ভাগ পাম অয়েল ব্যবহার হয়।
লিটারে ১৯ টাকা কমল পাম অয়েলের দাম
লিটারে ১৯ টাকা কমল পাম অয়েলের দাম
পাম অয়েলের দাম লিটারে ১৯ টাকা কমিয়ে ১৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে সয়াবিনের দাম অপরিবর্তিত রয়েছে। মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এ তথ্য জানান।তিনি জানান, আন্তর্জাতিক বাজারে পাম অয়েলের দাম কমায় সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। পাম
অয়েল মোট ভোজ্যতেলের ৬০ ভাগ বলেও জানান তিনি।বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন ভোজ্যতেলের আন্তর্জাতিক ও স্থানীয় বাজারের সরবরাহ ও চাহিদা পর্যবেক্ষণ করে থাকে। সম্প্রতি আন্তর্জাতিক বাজারে পাম অয়েলের দাম নিম্নমুখী হওয়ায় কমিশনের সুপারিশে প্রতি লিটার খোলা পাম অয়েলের দাম
১৬৯ টাকা থেকে ১৫০ টাকায় নির্ধারণ করা হয়েছে। এতে ভোক্তারা লিটারে ১৯ টাকা কমে পাম অয়েল কিনতে পারবেন। তবে সয়াবিন তেল পূর্বের মতো লিটার ১৮৯ টাকা (বোতল) অপরিবর্তিত থাকবে। প্রসঙ্গত, স্থানীয় বাজারে মোট ভোজ্যতেলের ৬০ ভাগ পাম অয়েল ব্যবহার হয়।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত