বর্ষাকাল এলেই
চিকিৎসকরা সতর্ক করছেন লিভারজনিত রোগের আশঙ্কা নিয়ে। এই সময়ে খাদ্য ও পানির দূষণ, সংক্রমণ,
এবং হাইজিনজনিত সমস্যা বাড়ে, যার ফলে হেপাটাইটিস এ ও ই, টাইফয়েড এবং লেপ্টোস্পাইরোসিসের
মতো জলবাহিত রোগের প্রাদুর্ভাব ঘটে। এই রোগগুলো সরাসরি বা পরোক্ষভাবে লিভারের উপর প্রভাব
ফেলে।
কেন
বর্ষায় লিভার বেশি ঝুঁকিপূর্ণ?
লিভার
শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ যা খাবার হজম, টক্সিন বের করে দেওয়া ও বিপাকক্রিয়া
নিয়ন্ত্রণে সহায়তা করে। তবে বর্ষায় বিশুদ্ধ পানি ও খাবারের সংকট, রাস্তার খাবারের
দূষণ এবং ভাইরাস সংক্রমণের কারণে লিভারে সংক্রমণ বা প্রদাহ দেখা দিতে পারে।
চিকিৎসকদের
মতে, জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত ভারতে জলবাহিত রোগ যেমন হেপাটাইটিস, টাইফয়েড ও
লেপ্টোস্পাইরোসিস বেড়ে যায়, যা লিভারের কার্যক্ষমতায় প্রভাব ফেলে।
যে লক্ষণগুলো অবহেলা করা উচিত নয়:
চিকিৎসকরা বলছেন, বর্ষায় কিছু লক্ষণ দেখা দিলে দ্রুত
চিকিৎসকের পরামর্শ নিতে হবে। যেমনঃ
- অতিরিক্ত দুর্বলতা ও ক্লান্তি
- চোখ বা ত্বক হলুদ হয়ে যাওয়া (জন্ডিস)
- ক্ষুধামান্দ্য
- গাঢ় হলুদ রঙের প্রস্রাব
- হঠাৎ বমি বা বমি ভাব
- পেটের ডান দিকের ওপরের অংশে হালকা ব্যথা
জুপিটার হাসপাতালের পরামর্শক গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট ডা.
মৃণ্ময় পণ্ডা বলেন, “এই উপসর্গগুলো বর্ষাকালে দেখা দিলে দেরি না
করে হাসপাতালে আসতে হবে, না হলে জটিলতা দেখা দিতে পারে।”
খাবার ও পানীয়ের বিষয়ে সতর্কতা জরুরি
বর্ষাকালে অনেক খাবার বিক্রেতা ভেজা ও কাদামাখা পরিবেশে
কাজ করেন, যা খাবারে জীবাণু সংক্রমণের আশঙ্কা বাড়ায়। বর্ষার পানি নোংরা নালার
সঙ্গে মিশে গিয়ে পানির উৎস দূষিত করে ফেলে, বিশেষ করে গ্রাম বা শহরের নিম্নআয়ের
অঞ্চলে।
যা এড়িয়ে
চলা উচিত:
·
বাইরের কাটা ফল বা রাস্তার জুস
·
অপরিষ্কার বা ঢেকে না রাখা খাবার
·
অপরিশোধিত পানি
·
ভারী, তেলযুক্ত খাবার এবং অতিরিক্ত মদ্যপান
চিকিৎসকদের
মতে, বর্ষায় লিভার শরীরের বিষাক্ত পদার্থ বের করতে বেশি চাপের মধ্যে থাকে। এই সময়
অতিরিক্ত ভারী খাবার বা অ্যালকোহল খেলে প্রদাহ বেড়ে যেতে পারে।
কারা বেশি ঝুঁকিতে?
সবাইকেই
সতর্ক থাকা দরকার, তবে কিছু নির্দিষ্ট শ্রেণির মানুষের ঝুঁকি বেশি
·
শিশু ও বয়স্ক মানুষ
·
পূর্ব থেকেই লিভার রোগে আক্রান্ত ব্যক্তি
·
ডায়াবেটিস বা দুর্বল রোগপ্রতিরোধ
ক্ষমতাসম্পন্ন ব্যক্তি
·
যারা নিয়মিত অ্যালকোহল গ্রহণ করেন
·
যারা অস্বাস্থ্যকর ও অস্বচ্ছ পরিবেশে বসবাস
করেন
প্রতিরোধে যা করণীয়:
লিভার
সুস্থ রাখতে বর্ষাকালে নিচের সতর্কতাগুলো মেনে চলুন—
·
সবসময় ফুটানো বা ফিল্টার করা পানি পান করুন
·
ফল ও সবজি ভালোভাবে ধুয়ে নিন
·
রাস্তার খাবার, বিশেষ করে জুস ও কাটা ফল
এড়িয়ে চলুন
·
অ্যালকোহল গ্রহণ কমিয়ে দিন
·
হাত পরিষ্কার রাখুন, নিয়মিত হাত ধোয়ার
অভ্যাস গড়ে তুলুন
·
হেপাটাইটিস এ ও বি-এর টিকা নিন (যদি না নিয়ে
থাকেন)
·
যদি দীর্ঘ সময় ক্লান্তি থাকে বা জন্ডিস দেখা
দেয়, দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন
লিভার যখন প্রথম আক্রান্ত হয়, তখন কোনো লক্ষণ নাও থাকতে পারে। তাই বর্ষাকালে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া সবচেয়ে কার্যকর উপায়।