শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
খেলাধুলা লজ্জার বিশ্বরেকর্ড বাংলাদেশের

লজ্জার বিশ্বরেকর্ড বাংলাদেশের

ইয়াশফি রহমান :  মিরপুরে শ্রীলঙ্কার বিপক্ষে এক ইনিংসেই বাংলাদেশের ৬ ব্যাটার শূন্য রান করেছিলেন। তিন সপ্তাহ পেরোতেই আরও ৬ শূন্যের বিশ্বরেকর্ডে নাম লেখালো বাংলাদেশ টেস্ট ক্রিকেট দল।

বৃহস্পতিবার (১৬ জুন) অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশের ৬ ব্যাটার শূন্য রানে সাজঘরের পথ ধরেছেন। তারা হলেন-মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, সদ্য পদত্যাগী অধিনায়ক মুমিনুল হক, নুরুল হাসান সোহান, মোস্তাফিজুর রহমান ও খালিদ আহমেদ।

ব্যাটারদের এই ব্যর্থতায় অ্যান্টিগা টেস্টে মাত্র ১০৩ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ। অধিনায়ক সাকিব আল হাসান লড়াকু ফিফটি (৫১) না হাঁকালে লজ্জাটা আরও বড় হতে পারতো। ম্যাচে একমাত্র এবাদত হোসেন ৩ রান নিয়ে অপরাজিত ছিলেন।

সাকিব-তামিমে একশর নিচে আউট হওয়ার লজ্জা কোনও মতে এড়িয়েছে বাংলাদেশ। কিন্তু এড়াতে পারেনি শূন্যরানে আউট হওয়ার লজ্জার বিশ্বরেকর্ড। ইতিহাসের প্রথম দল হিসেবে এ নিয়ে তৃতীয়বারের মতো বাংলাদেশের ৬ ব্যাটার শূন্য রানে আউট হয়েছেন।

এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই ঢাকায় ২০০২ সালে প্রথমবার বাংলাদেশের ৬ ব্যাটার শূন্য করেছিলেন। সেই ইনিংসে ৮৭ রানে অলআউট হয়েছিল টাইগাররা। এর ২০ বছর পর চলতি মৌসুমে লঙ্কানদের বিপক্ষে ছয় ব্যাটার শূন্য করলেও মুশফিকুর রহীম ও লিটন দাসের মহাকাব্যিক জুটিতে ৩৬৫ রান তুলেছিল বাংলাদেশ।

টেস্ট ইতিহাসে ৬ ব্যাটার শূন্য রানে আউট হওয়ার ঘটনা মাত্র সাতবার। এর মধ্যে তিনবারই বাংলাদেশের নাম। একবার করে এই লজ্জার রেকর্ডে নাম তুলেছে পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, ভারত ও নিউজিল্যান্ড।

খুঁজুন