লক্ষ্মীপুর প্রতিনিধি ঃ
লক্ষ্মীপুরের মজুচৌধুরীর হাট ঘাটে বালু ব্যবসাকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়। বৃহস্পতিবার রাত ১০ দিকে স্থানীয়রা আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেছে। আহত হলেন আবু তাহের (৫০).আব্দুল খালেক (৩৮),আবুল খায়ের (৪০),আব্দুল কাদের (৪২),মো: জহির (৫০) ও গফুুরসহ ১০ জন।
স্থানীয় সূত্রে জানাগেছে,বৃহস্পতিবার রাতে বালু ব্যবসায়ী মো: বাবুলের নিকট মজুচৌধুরীর হাট বাজারের ভাই স্টোরের মালিক আবু তাহের ব্যবসায়িক দেনদেনে টাকা পাওনা ছিলো। পাওনা টাকা দাবী করলে বালু ব্যবসায়ী মো: বাবুল ও তার লোকজন আবু তাহের এর উপর হামলা করে।
এতে উত্তেজনা দেখা দিলে বাবুলের লোকজন এসে ভাই ভাই স্টোর প্রবেশ মালামাল ও নগদ ৩৫ লাখ টাকা লুটে নেয় বলে দাবী করেছেন আহত ব্যবসায়ী আবু তাহের। অপরদিকে হামলার ঘটনা শুনে স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু ইউছুফ ছৈয়াল পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়ার চেষ্ঠার সময় তারউপরও চড়া হয় হামলাকারিরা। এসময় আতংকে আশ পাশের দোকানপাট বন্ধকরে রাখেন ব্যবসায়ীরা। সংঘষের ঘটনায় দ্বিতীয় পর্যায়ে ইটপাটকেল নিক্ষেপে চারজন আহত হয়।
লক্ষ্মীপুর সদর হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার ডা: মো: আনোয়ার হোসেন জানান,রাত্রে মারামারি ঘটনায় সদর হাসপাতালে চার জন ভর্তি আছেন অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।
ব্যবসায়ী আব্দুল খালেক জানান,বালু ব্যবসায়ী বাবুল মিয়া কাছ থেকে বিভিন্ন সময়ে তৈলসহ মালামাল বিক্রি ও ধারের ১২ লাখ টাকা পাওনা রয়েছে। পাওনা টাকা দাবী করলে বাবুল মিয়া বিভিন্ন সময়ে ভয় ভীতি ও হত্যার হুমকি দিয়ে আসছে। এলাকায় বাবুল মিয়া একজন জলদস্যু হিসেবে পরিচিত। তার হুমকি ধমকি বিষয়ে লক্ষ্মীপুর সদর থানায় একাধিক অভিযোগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে বাবুল বাহিনীর নেতৃত্বে তাদের ভাই ভাই স্টোরে হামলা চালিয়ে দোকানে থাকা মালামাল ও নগদ ৩৫ লাখ টাকা লুটে নেয়। এসময় বাধা দিতে গিয়ে তিনিসহ আরো চারজন আহত হয়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু ইউছুফ ছৈয়াল জানান,বৃহস্পতিবার রাতে টাকা লেনদেন বিষয়ে বাবুল ও তাহেরদের মধ্যে কথা কাটাকাটি ও হামলার ঘটনা ঘটেছে। তিনি ঘটনা শুনতে গিয়ে তিনিও হামলার শিকার হয়েছেন। তবে হামলাকারীদের নিকট এ ধরনের ঘটনা তিনি আশা করেন নাই বলে অভিযোগ করেন এ জনপ্রতিনিধি। তিনি আক্ষেপ করে আরো বলেন, দেশটা কী মগের মুল্লুক ? নিরীহ মানুষ ব্যবসা করতে পারবে না?
এদিকে অভিযোগ সম্পর্কে বালু ব্যবসায়ী মো: বাবুল জানান, ভাই ভাই স্টোরের মালিক আবু তাহের এর সঙ্গে তার কথা কাটাকাটি ও ধাক্কা ধাক্কি হয়েছে। তার দোকান থেকে মালামাল ও টাকা লুটের ঘটনা সত্য নয়।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোসলেহ উদ্দিন জানান, লক্ষ্মীপুর সদর উপজেলার মজুচৌধুরীর হাট ঘাট বাজারে বালু ব্যবসাকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ ঘটে। খবর পেয়ে রাতেই পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা নেয়া হবে।
লক্ষ্মীপুরে বালু ব্যবসাকে কেন্দ্র করে দু’গ্রুপে সংঘর্ষ দোকানপাট লুট
লক্ষ্মীপুরে বালু ব্যবসাকে কেন্দ্র করে দু’গ্রুপে সংঘর্ষ দোকানপাট লুট
লক্ষ্মীপুর প্রতিনিধি ঃলক্ষ্মীপুরের মজুচৌধুরীর হাট ঘাটে বালু ব্যবসাকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়। বৃহস্পতিবার রাত ১০ দিকে স্থানীয়রা আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেছে। আহত হলেন আবু তাহের (৫০).আব্দুল খালেক (৩৮),আবুল খায়ের (৪০),আব্দুল কাদের (৪২),মো: জহির (৫০) ও গফুুরসহ ১০ জন। স্থানীয় সূত্রে জানাগেছে,বৃহস্পতিবার রাতে বালু ব্যবসায়ী মো: বাবুলের নিকট মজুচৌধুরীর হাট বাজারের ভাই স্টোরের মালিক আবু তাহের ব্যবসায়িক দেনদেনে টাকা পাওনা ছিলো। পাওনা টাকা দাবী করলে বালু ব্যবসায়ী মো: বাবুল ও তার লোকজন আবু তাহের এর উপর হামলা করে। এতে উত্তেজনা দেখা দিলে বাবুলের লোকজন এসে ভাই ভাই স্টোর প্রবেশ মালামাল ও নগদ ৩৫ লাখ টাকা লুটে নেয় বলে দাবী করেছেন আহত ব্যবসায়ী আবু তাহের। অপরদিকে হামলার ঘটনা শুনে স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু ইউছুফ ছৈয়াল পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়ার চেষ্ঠার সময় তারউপরও চড়া
হয় হামলাকারিরা। এসময় আতংকে আশ পাশের দোকানপাট বন্ধকরে রাখেন ব্যবসায়ীরা। সংঘষের ঘটনায় দ্বিতীয় পর্যায়ে ইটপাটকেল নিক্ষেপে চারজন আহত হয়। লক্ষ্মীপুর সদর হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার ডা: মো: আনোয়ার হোসেন জানান,রাত্রে মারামারি ঘটনায় সদর হাসপাতালে চার জন ভর্তি আছেন অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।ব্যবসায়ী আব্দুল খালেক জানান,বালু ব্যবসায়ী বাবুল মিয়া কাছ থেকে বিভিন্ন সময়ে তৈলসহ মালামাল বিক্রি ও ধারের ১২ লাখ টাকা পাওনা রয়েছে। পাওনা টাকা দাবী করলে বাবুল মিয়া বিভিন্ন সময়ে ভয় ভীতি ও হত্যার হুমকি দিয়ে আসছে। এলাকায় বাবুল মিয়া একজন জলদস্যু হিসেবে পরিচিত। তার হুমকি ধমকি বিষয়ে লক্ষ্মীপুর সদর থানায় একাধিক অভিযোগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে বাবুল বাহিনীর নেতৃত্বে তাদের ভাই ভাই স্টোরে হামলা চালিয়ে দোকানে থাকা মালামাল ও নগদ ৩৫ লাখ টাকা লুটে নেয়। এসময় বাধা দিতে গিয়ে তিনিসহ আরো চারজন আহত হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু ইউছুফ ছৈয়াল
জানান,বৃহস্পতিবার রাতে টাকা লেনদেন বিষয়ে বাবুল ও তাহেরদের মধ্যে কথা কাটাকাটি ও হামলার ঘটনা ঘটেছে। তিনি ঘটনা শুনতে গিয়ে তিনিও হামলার শিকার হয়েছেন। তবে হামলাকারীদের নিকট এ ধরনের ঘটনা তিনি আশা করেন নাই বলে অভিযোগ করেন এ জনপ্রতিনিধি। তিনি আক্ষেপ করে আরো বলেন, দেশটা কী মগের মুল্লুক ? নিরীহ মানুষ ব্যবসা করতে পারবে না?এদিকে অভিযোগ সম্পর্কে বালু ব্যবসায়ী মো: বাবুল জানান, ভাই ভাই স্টোরের মালিক আবু তাহের এর সঙ্গে তার কথা কাটাকাটি ও ধাক্কা ধাক্কি হয়েছে। তার দোকান থেকে মালামাল ও টাকা লুটের ঘটনা সত্য নয়। লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোসলেহ উদ্দিন জানান, লক্ষ্মীপুর সদর উপজেলার মজুচৌধুরীর হাট ঘাট বাজারে বালু ব্যবসাকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ ঘটে। খবর পেয়ে রাতেই পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত