লক্ষ্মীপুর প্রতিনিধি ঃ
লক্ষ্মীপুর সদর উপজেলার চর মন্ডলগ্রামের ব্রিজটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ হওয়ায় ব্রিজের দুই পাড়ের প্রায় ৫ হাজার লোকের দুর্ভোগ চরমে পৌঁচেছে। প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে যাত্রীবাহি যানবাহন।
সরজমিনে দেখা গেছে, সদর উপজেলার চরমন্ডল ও চর লামচী গ্রামের সীমানায় ওহাবদা খালে একটি সাখা খাল রয়েছে। এ খালের দুই পাশে রয়েছে চর লামচী-চর মন্ডল,দালাল বাজার,চররুহিতা বাজারসহ ১০টি গ্রাম। গ্রামের মানুষদের চলাচলের একমাত্র যাতায়াতের রাস্তা এ ঝুঁিকপূর্ণ ব্রিজটি।
এ ছাড়া ব্রিজ দিয়ে প্রতিদিন চলচল করছে রসূলগঞ্জ উচ্চ বিদ্যালয়,মাদ্রসা,প্রাথমিক বিদ্যালয়,দালাল বাজার কলেজ,লক্ষ্মীপুর সরকারি কলেজ,আলীয়া মাদ্রাসা,কাজী ফারুকী স্কুল এন্ড কলেজ এবং লক্ষ্মীপুর ন্যাশানাল স্কুল এন্ড কলেজ এর অসংখ্য শিক্ষার্থী।
এ ব্রিজ দিয়ে যাতায়াতকারী লক্ষ্মীপুর আলীয়া মাদ্রাসার ছাত্র ইয়ামিন হোসাইন বলেন, ব্রিজ ভাঙার আগে লক্ষ্মীপুর ও রায়পুর থেকে শিক্ষাপ্রতিষ্ঠানের বাস ছাত্র-ছাত্রীদের আনা নেয়ার কাজে এখানে আসতো। ব্রিজ ভাঙার কারনে গাড়ী চলতে না পারায় বাস আসছেনা।
এলাকার বসবাসরত এলাকাবাসি সিরাজ মিয়া,আবুল কাশেমসহ অনেকেই জানান,অনেক সময় কেউ অসুস্থ হয়ে গেলে রোগীনিতে কোন যানবাহন পাওয়া যাচ্ছে না। অনেক কষ্ট করে চিকিৎসার জন্য রোগী নিতে হচ্ছে।
স্থানীয় এলাকাবাসি জানান,ব্রিজটির মাঝখানে ভাঙা থাকায় প্রতিনিয়তই গাড়ী চলাচলে দুর্ঘটনার শিকার হয়ে গাড়ী উল্টে যায়। প্রায় দুর্ঘটনায় আহত যাত্রীরা। ব্রিজটি পুন: নির্মাণ করার দাবী তাদের। তবে স্থানীয় চেয়ারম্যান ও মেম্বাদের দৃষ্টি আকর্ষণ করে কাজ হয়নি এমন অভিযোগ স্থানীয়দের।
তবে স্থানীয় ( ওয়ার্ডের ) মেম্বার নুরে আলম পাটওয়ারী ও অপর ওয়ার্ডের মেম্বার আবুল বাশার জানান,ব্রিজটি ভেঙে যাওয়ায় গত ছয়মাস ধরে এলাকার মানুষ খুব কষ্টে যাতায়াত করছেন।
এ সড়ক দিয়ে ব্রিজ হয়ে যাতায়াতকারী টিপু পাটোওয়ারী জানান, তিনি ইতিপূর্বে এ ব্রিজটি ব্যাক্তি উদ্যোগে কাঠ দিয়ে মেরামত করেন। ভারি যানবাহন চলাচল করায় সেই মেরামতটিও ভেঙে যায়। এর পর থেকে আর ব্রিজ নির্মাণে কেউ এগিয়ে আসে নাই। ব্রিজটি নির্মাণের ব্যাপারে এলজিইডি কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
রসূলগঞ্জ বাজারের সেক্রেটারি মো: নুরল ইসলাম টিপু জানান,আগে চর অঞ্চলের মানুষ রসূলগঞ্জ বাজারে আসতো তখন ব্যাবসা বাণিজ্য ভালো ছিলো। ব্রিজ ভাঙার কারনে অনেকেই এ বাজারে না এসে অন্য বাজারে চলে যাচ্ছে। এতে করে বাজারে ব্যবসায়ীদের দিন দিন বেচাকেনা কমে যাচ্ছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান কবির হোসেন পাটোওয়ারি জানান,ব্রিজটি ভেঙে যাওয়ায় মানুষ আসা-যাওয়ায় কষ্ট পাচ্ছে। ব্রিজটি নির্মাণের জন্য এলজিইডির নির্বাহি প্রকৌশলীর নিকট আবেদন করা হয়েছে।
এলজিইডির নির্বাহি প্রকৌশলী মো: শাহ আলম পাটোওয়ারি জানান, বরাদ্ধ আসলে ব্রিজটি নির্মাণের জন্য টেন্ডার আহবান করা হবে।
লক্ষ্মীপুরে ব্রিজ ভেঙে ঝুঁকিপূর্ণ দুর্ভোগে এলাকাবাসী
লক্ষ্মীপুরে ব্রিজ ভেঙে ঝুঁকিপূর্ণ দুর্ভোগে এলাকাবাসী
লক্ষ্মীপুর প্রতিনিধি ঃলক্ষ্মীপুর সদর উপজেলার চর মন্ডলগ্রামের ব্রিজটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ হওয়ায় ব্রিজের দুই পাড়ের প্রায় ৫ হাজার লোকের দুর্ভোগ চরমে পৌঁচেছে। প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে যাত্রীবাহি যানবাহন। সরজমিনে দেখা গেছে, সদর উপজেলার চরমন্ডল ও চর লামচী গ্রামের সীমানায় ওহাবদা খালে একটি সাখা খাল রয়েছে। এ খালের দুই পাশে রয়েছে চর লামচী-চর মন্ডল,দালাল বাজার,চররুহিতা বাজারসহ ১০টি গ্রাম। গ্রামের মানুষদের চলাচলের একমাত্র যাতায়াতের রাস্তা এ ঝুঁিকপূর্ণ ব্রিজটি। এ ছাড়া ব্রিজ দিয়ে প্রতিদিন চলচল করছে রসূলগঞ্জ উচ্চ বিদ্যালয়,মাদ্রসা,প্রাথমিক বিদ্যালয়,দালাল বাজার কলেজ,লক্ষ্মীপুর সরকারি কলেজ,আলীয়া মাদ্রাসা,কাজী ফারুকী স্কুল এন্ড কলেজ এবং লক্ষ্মীপুর ন্যাশানাল স্কুল এন্ড কলেজ এর অসংখ্য শিক্ষার্থী।এ ব্রিজ দিয়ে যাতায়াতকারী লক্ষ্মীপুর আলীয়া মাদ্রাসার ছাত্র ইয়ামিন হোসাইন বলেন, ব্রিজ ভাঙার আগে লক্ষ্মীপুর ও রায়পুর থেকে শিক্ষাপ্রতিষ্ঠানের বাস ছাত্র-ছাত্রীদের আনা
নেয়ার কাজে এখানে আসতো। ব্রিজ ভাঙার কারনে গাড়ী চলতে না পারায় বাস আসছেনা। এলাকার বসবাসরত এলাকাবাসি সিরাজ মিয়া,আবুল কাশেমসহ অনেকেই জানান,অনেক সময় কেউ অসুস্থ হয়ে গেলে রোগীনিতে কোন যানবাহন পাওয়া যাচ্ছে না। অনেক কষ্ট করে চিকিৎসার জন্য রোগী নিতে হচ্ছে। স্থানীয় এলাকাবাসি জানান,ব্রিজটির মাঝখানে ভাঙা থাকায় প্রতিনিয়তই গাড়ী চলাচলে দুর্ঘটনার শিকার হয়ে গাড়ী উল্টে যায়। প্রায় দুর্ঘটনায় আহত যাত্রীরা। ব্রিজটি পুন: নির্মাণ করার দাবী তাদের। তবে স্থানীয় চেয়ারম্যান ও মেম্বাদের দৃষ্টি আকর্ষণ করে কাজ হয়নি এমন অভিযোগ স্থানীয়দের।তবে স্থানীয় ( ওয়ার্ডের ) মেম্বার নুরে আলম পাটওয়ারী ও অপর ওয়ার্ডের মেম্বার আবুল বাশার জানান,ব্রিজটি ভেঙে যাওয়ায় গত ছয়মাস ধরে এলাকার মানুষ খুব কষ্টে যাতায়াত করছেন। এ সড়ক দিয়ে ব্রিজ হয়ে যাতায়াতকারী টিপু পাটোওয়ারী জানান, তিনি ইতিপূর্বে এ ব্রিজটি
ব্যাক্তি উদ্যোগে কাঠ দিয়ে মেরামত করেন। ভারি যানবাহন চলাচল করায় সেই মেরামতটিও ভেঙে যায়। এর পর থেকে আর ব্রিজ নির্মাণে কেউ এগিয়ে আসে নাই। ব্রিজটি নির্মাণের ব্যাপারে এলজিইডি কর্তৃপক্ষকে জানানো হয়েছে। রসূলগঞ্জ বাজারের সেক্রেটারি মো: নুরল ইসলাম টিপু জানান,আগে চর অঞ্চলের মানুষ রসূলগঞ্জ বাজারে আসতো তখন ব্যাবসা বাণিজ্য ভালো ছিলো। ব্রিজ ভাঙার কারনে অনেকেই এ বাজারে না এসে অন্য বাজারে চলে যাচ্ছে। এতে করে বাজারে ব্যবসায়ীদের দিন দিন বেচাকেনা কমে যাচ্ছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান কবির হোসেন পাটোওয়ারি জানান,ব্রিজটি ভেঙে যাওয়ায় মানুষ আসা-যাওয়ায় কষ্ট পাচ্ছে। ব্রিজটি নির্মাণের জন্য এলজিইডির নির্বাহি প্রকৌশলীর নিকট আবেদন করা হয়েছে। এলজিইডির নির্বাহি প্রকৌশলী মো: শাহ আলম পাটোওয়ারি জানান, বরাদ্ধ আসলে ব্রিজটি নির্মাণের জন্য টেন্ডার আহবান করা হবে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত