রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর লক্ষ্মীপুরে গাছে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু

লক্ষ্মীপুরে গাছে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু

লক্ষ্মীপুর প্রতিনিধি ঃ

লক্ষ্মীপুরে ডাব পাড়তে গাছে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মো. রাসেল (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২১ অক্টোবর) দুপুরে সদর উপজেলার শাকচর ইউনিয়নের শাকচর গ্রামের কাদিরাগোজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

বিদ্যুৎস্পৃষ্টে যুবক রাসেল এর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সদর উপজেলার শাকচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান। তিনি জানান,নিহত রাসেল শকচর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য আবুল কাশেমের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, রাসেল ডাব পাড়তে গাছে ওঠেন। ডাবের ছড়া কেটে দিলে তা বৈদ্যুতিক তারের ওপর গিয়ে পড়ে। সেখান থেকে ডাব নামাতে গেলে রাসেল বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শাকচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান বলেন,ঘটনাটি দুঃখজনক। পুলিশের সঙ্গে যোগাযোগ করে মরদেহ দাফনের স্বজনদের বলা হয়েছে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, ঘটনাটি আমাদের কেউ জানাননি। খোঁজ নেওয়া হচ্ছে।

খুঁজুন